হ-বাংলা নিউজ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সম্প্রতি এক সমাবেশে বলেছেন, “আমরা ফ্যাসিস্ট হাসিনার সংবিধান মেনে নেব না। হাসিনাকে দেশে আসতে হবে এবং বিচারের…
View More বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ: “ফ্যাসিস্ট হাসিনার সংবিধান আমরা মানি না”পাচার হওয়া অর্থ ফেরতের উদ্যোগকে বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধুবাদ
হ-বাংলা নিউজ: বাংলাদেশ অর্থনীতি সমিতি দীর্ঘদিন ধরেই বলে আসছে, দুর্নীতিগ্রস্ত অর্থ পাচার যৌক্তিক কারণেই অত্যন্ত নিন্দনীয় ও ঘৃণ্য অপরাধ। কারণ রাষ্ট্রের উন্নয়নে তা মারাত্মক ঋণাত্মক প্রভাব ফেলে। ২০১২ সাল থেকে প্রতিবছর সরকারের ঘোষিত জাতীয় বাজেটের বিপরীতে অর্থনীতি সমিতির বিকল্প জাতীয় বাজেট প্রস্তাবনায় বরাবরই বলা হচ্ছে, প্রতিবছর বাংলাদেশ থেকে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অন্তত ৩ শতাংশের সমপরিমাণ মতো অর্থ পাচার হয়ে যাচ্ছে, যা দেশে বহুমাত্রিক বৈষম্য ও দারিদে্র্যর বিস্তার ঘটাচ্ছে এবং সর্বগ্রাসী দুর্নীতিকে উৎসাহিত করছে। অর্থনীতি সমিতির হিসাবে ২০১৮—১৯ অর্থবছরে বাংলাদেশে অর্থ পাচারের পরিমাণ হবে কমপক্ষে ৭৫,৭৩৪ কোটি টাকা, যা একই অর্থবছরের সৃষ্ট মোট কালোটাকার (৮ লক্ষ ৪১ হাজার ৪১৯ কোটি টাকা) ৯ শতাংশের সমপরিমাণ এবং একই অর্থবছরের জাতীয় বাজেটের ১৬.৩ শতাংশের সমপরিমাণ। এ হিসাবে ৪৬ বছরে (১৯৭২—৭৩ থেকে ২০১৮—১৯ অর্থবছরে) দেশের মোট অর্থ পাচারের পরিমাণ হবে কমপক্ষে ৭ লক্ষ ৯৮ হাজার ৩২৭ কোটি টাকা। যেখানে প্রতিবছর বাজেট সংকুলানের জন্য সরকারকে দেশি—বিদেশি বিপুল ঋণ নিতে হচ্ছে, সেখানে মোট বাজেটের প্রায় এক—পঞ্চমাংশের সমপরিমান অর্থ পাচার হয়ে যাওয়া জাতি হিসেবে অত্যন্ত লজ্জা ও উদ্বেগের। বাংলাদেশ অর্থনীতি সমিতি পাচার হওয়া অর্থ ফেরত আনতে অন্তর্বর্তীকালীন সরকারের টাস্কফোর্স গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায়। তবে মনে করে, যেহেতু দুর্নীতি—কালোটাকা—অর্থ পাচার বাংলাদেশের অর্থনীতিকে টেকসই ও উন্নত করার পথে অন্যতম প্রতিবন্ধকে পরিণত হয়েছে, সেহেতু ‘দুর্নীতি, কালোটাকা ও অর্থ পাচার কমিশন’ শীর্ষক একটি স্বাধীন কমিশন গঠন করা হোক। ‘বাংলাদেশ অর্থনীতি সমিতির বিকল্প বাজেট প্রস্তাবনা ২০২৩—২৪: বৈষম্য নিরসনে জনগণতান্ত্রিক বাজেট’ দলিলে এই কমিশনের বিশদ রূপরেখা দেওয়া আছে, যেখানে বলা হয়েছে, এই কমিশনের প্রধান কাজ হবে দুর্নীতি, কালোটাকা ও অর্থ পাচারসংশ্লিষ্ট বিষয়াদি গভীর অনুসন্ধান ও গবেষণামূলক কর্মকাণ্ড নিরন্তর চালিয়ে যাওয়া এবং অনুসন্ধান—গবেষণাফল প্রতি তিন মাস অন্তর দেশের সকল প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে জনগণকে অবহিত করা। একই সাথে কমিশনের নিজস্ব ভেরিফায়েড ওয়েবসাইটে তা প্রকাশ করা। প্রস্তাবিত এ কমিশন যেহেতু স্বাধীন, সেহেতু কমিশন তার কাজের জন্য সরাসরি জনগণের কাছেই জবাবদিহি করবে (প্রয়োজনে জনগণের পক্ষে রাষ্ট্র প্রধানের কাছে)। মোট ৯ জন সদস্য নিয়ে প্রস্তাবিত এ কমিশন গঠিত হবে, যার মধ্যে ১ জন প্রধান কমিশনার (নারী অথবা পুরুষ) ও ৮ জন কমিশনার (৪ জন নারী ও ৪ জন পুরুষ)। কমিশন তার কর্মসম্পাদনে মোট ১০০ জন গবেষক—গবেষণা সহকারী নিযুক্ত করবে। প্রধান কমিশনারসহ সকল কমিশনার নিয়োগ দেবেন রাষ্ট্রের প্রধান; নিযুক্তিকাল হবে ৩—৫ বছর; কমিশনারদের যে—কেউ যেকোনো সময় ইস্তফা দিতে পারবেন (ইস্তফার কারণ উল্লেখ অথবা উল্লেখ না করে); এবং নিযুক্তিকালে ছেড়ে চলে যেতে বলার দায়দায়িত্ব থাকবে রাষ্ট্রপ্রধানের কাছে। কমিশনের সদস্য হতে পারবেন শুধু তারা, যারা স্ব—গুণাবলি, দেশপ্রেম ও জ্ঞানসমৃদ্ধতার কারণে জনসাধারণ্যে পরিচিত এবং সম্মানিত। রাষ্ট্র কমিশনকে এককালীন ১০০ কোটি টাকার ৩ বছরের বাজেট অগ্রিম দেবে (প্রধান কমিশনার রাষ্ট্রের সাথে বাজেটে স্বাক্ষর করবেন), কমিশন প্রতি ৩ মাস অন্তর কমিশনের আয়—ব্যয় জনসম্মুখে উপস্থাপন করবে; গঠনের ৩ মাসের মধ্যে রাষ্ট্র কমিশনের জন্য বহুতল স্থায়ী কমিশন ভবনের ব্যবস্থা করবে; রাষ্ট্র কমিশনে কর্মরত সকলের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করবে। প্রস্তাবিত এ কমিশন স্বাধীন, বিধায় কমিশনের সাথে বর্তমান দুর্নীতি দমন কমিশনের তেমন কোনো সম্পর্ক থাকবে না। তবে স্বাধীন এই কমিশন প্রয়োজনে দুর্নীতি দমন কমিশন সম্পর্কে বলতে পারবে। দুর্নীতির কারণে, কালোটাকার মালিক হবার কারণে, অর্থ পাচার করার কারণে প্রস্তাবিত এই কমিশন কাউকে শাস্তি দিতে পারবে না, শুধু সংশ্লিষ্ট বিষয়ে বিশ্লেষণপূর্বক রাষ্ট্রপতি এবং/অথবা প্রধান বিচারপতির বরাবর শাস্তিমূলক ব্যবস্থাসহ অন্যান্য সুপারিশ প্রেরণ করতে পারবে। বাংলাদেশ অর্থনীতি সমিতি দৃঢ়ভাবে বিশ^াস করে, এই প্রস্তাব গ্রহণ করা হলে দারিদ্র্য ও বৈষম্য প্রশমিত করে বাংলাদেশ দ্রুতই সমৃদ্ধ ও শোভন একটি দেশে পরিণত হবে। ধন্যবাদান্তে, (অধ্যাপক ড. মোঃ আইনুল ইসলাম) সাধারণ সম্পাদক
View More পাচার হওয়া অর্থ ফেরতের উদ্যোগকে বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধুবাদআন্তর্জাতিক ফটোগ্রাফি প্রদর্শনী: প্রতিভা ও সৃজনশীলতার মঞ্চ
হ-বাংলা নিউজ: পৃথিবীর প্রতিটি ফটোগ্রাফার এক অসাধারণ প্রতিভা নিয়ে আর্বিভূত হয়। সামান্য ছোট একটি মুহূর্ত থেকে অসাধারণ কিছু মুহূর্ত ফ্রেম বন্দি করার ঐশ্বরিক ক্ষমতা তারা…
View More আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রদর্শনী: প্রতিভা ও সৃজনশীলতার মঞ্চনতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট
হ-বাংলা নিউজ: শিগগিরই নতুন সফরের সুখবর দিতে যাচ্ছেন তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট। জানা গেছে, আসন্ন দীপাবলিতেই নতুন বাড়িতে উঠবেন তারা। রণবীর ও আলিয়ার…
View More নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন রণবীর কাপুর ও আলিয়া ভাটসাকিব আল হাসানের অনুপস্থিতিতে মিরাজের দায়িত্ববোধ
হ-বাংলা নিউজ: জাতীয় দলে অভিষেকের পর ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে সাকিব আল হাসান হয়ে উঠেছেন অবিচ্ছেদ্য অংশ। বিশ্বসেরা এই অলরাউন্ডার দীর্ঘ সময় ধরে জাতীয় দলকে সেবা…
View More সাকিব আল হাসানের অনুপস্থিতিতে মিরাজের দায়িত্ববোধপররাষ্ট্র সচিবের রাশিয়া সফর নিশ্চিত
হ-বাংলা নিউজ: রোববার (২০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের বেশ কয়েকটি সূত্র পররাষ্ট্র সচিবের রাশিয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, রাশিয়ার কাজান শহরে ২২-২৪…
View More পররাষ্ট্র সচিবের রাশিয়া সফর নিশ্চিতশিরোনাম: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখনও আবেদন আসেনি
হ-বাংলা নিউজ: ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, অর্থাৎ স্বরাষ্ট্র বা আইন মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখনো কোনো আবেদন জমা দেওয়া…
View More শিরোনাম: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখনও আবেদন আসেনিপ্রবাসী সরকার গঠনের ষড়যন্ত্রের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ
হ-বাংলা নিউজ: কুমিল্লায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।কুমিল্লা সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা জড়ো হচ্ছেন এবং দেশবিরোধী ষড়যন্ত্র করছে, এমন…
View More প্রবাসী সরকার গঠনের ষড়যন্ত্রের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদআনসারদের ভূমিকার প্রশংসা করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
হ-বাংলা নিউজ: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে আনসার সদস্যরা যে…
View More আনসারদের ভূমিকার প্রশংসা করলেন স্বরাষ্ট্র উপদেষ্টাসাবেক মন্ত্রী ইমরান আহমেদ গ্রেফতার
হ-বাংলা নিউজ: সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদকে রোববার দিবাগত রাতে বনানী থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিএমপির জনসংযোগ…
View More সাবেক মন্ত্রী ইমরান আহমেদ গ্রেফতার