লস এঞ্জেলেসে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন ক‍্যালিফোর্নিয়া বিএনপির উচ্ছসিত নেতা কর্মীরা।

খায়রুজ্জামান মামুনঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ক‍্যালিফোর্নিয়া বিএনপির উদ্যোগে লস এঞ্জেলেসের গ্রিফিত পার্কে আয়োজিত হয়েছে বর্ণাঢ্য পিকনিক। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন।

বিগত দীর্ঘ সতের বছর ফ‍্যাসিবাদ বিরোধী আন্দোলনে দলটি এক ভয়ানক সময় পার করে গত ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে দুই তৃতীয়াংশ আসনে জয়লাভ করে এখন সরকার পরিচালনার দায়িত্ব পালন করছে। সুদীর্ঘ সময় এক বৈরী পরিবেশ থেকে উত্তরণের পর এই প্রথম সরকারে থেকে তারা প্রতিষ্ঠা বার্ষিকী পালন করল। সঙ্গত কারণেই নেতা কর্মীদের মধ্যে একটা উচ্ছসিত ভাব পরিলক্ষিত হয়েছে এবারে প্রতিষ্ঠাবার্ষিকীতে।

বিশাল আয়োজনে প্রবাসী কমিউনিটির বিপুলসংখ্যক মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, ব‍্যবসায়ীসহ বিভিন্ন জনেরা এতে উপস্থিত ছিলেন। বিকেল চারটার দিকে গ্রিফিত পার্কের মেরী গো গ্রাউন্ড যখন অতিথিদের আগমনে ভরপুর তখন প্রবাসী কল্যাণ মন্ত্রী এসে অনুষ্ঠান স্থলে উপস্থিত হন। এসময় সাথে ফুল দিয়ে তাকে স্বাগত জানান ক‍্যালিফোর্নিয়া বিএনপির সংগ্রামী সভাপতি জনাব বদরুল আলম চৌধুরী শিপলু ও সাধারণ সম্পাদক জনাব এম ওয়াহিদ রহমান সহ সিনিয়র নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নয় আসনের সংসদ সদস্য জনাব মোহাম্মদ আবু সুফিয়ান। মন্ত্রী জনাব আরিফুল হক তার প্রধান অতিথির বক্তব্য শেষে স্থানীয় প্রবাসীদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি ধৈর্য্য সহকারে প্রবাসীদের মনের কথা শুনেন এবং প্রবাসীদের কল্যাণে তার সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা প্রবাসীদের অবহিত করেন। সভাপতির বক্তব্য প্রদানকালে ক‍্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি জনাব বদরুল আলম চৌধুরী শিপলু অনুষ্ঠানে উপস্থিত সবাইকে দলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং দলের দুর্দিনে পাশে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

 

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক‍্যালিফোর্নিয়া বিএনপির সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান। এবারের প্রতিষ্ঠাবার্ষিকী সফল আয়োজনের নেপথ্যে যেসব নেতৃবৃন্দ অবদান রেখেছেন তাদের মধ‍্যে অন‍্যতম হলেন, জনাব নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন, মোহাম্মদ আব্দুল বাসিত, শামসুজ্জোহা বাবলু, সৈয়দ নাসির জেবুল, মিখাইল খান, বদরুল আলম মাসুদ, মোহাম্মদ আব্দুল মুনিম, মোয়াজ্জেম আহমেদ রাসেল, মইনুল হক, মুশফিকুর চৌধুরী, লোকমান হোসেন, মাহতাব আহমেদ, শিপার চৌধুরী, নাসির খান, আফজাল হোসাইন সিকদার, চপল আনসারি, মনিরুল ইসলাম, আবদুল হাকিম, সাইফুর আনসারি, হাসানাত খন্দকার, নিয়াজ মোহাইমিন, মাহবুবুর রহমান শাহীন, খন্দকার আলম, লিটু আহমেদ, মার্শাল হক, ইলিয়াস মিয়া, ইলিয়াস সিকদার, মোহাম্মদ হান্নান, খান মুহাম্মদ আলী, আবুল হাশেম, মাহবুবুর রহমান, মোর্শেদ আলম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *