এবার ভরিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ৭৪৯ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। নতুন দাম আগামীকাল শুক্রবার থেকে সারা দেশে কার্যকর হবে।
জুয়েলার্স সমিতি আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছে। সংগঠনটি বলেছে, স্থানীয় বুলিয়ন বাজারে সোনার দাম বেড়েছে।
দাম বাড়ায় আগামীকাল শুক্রবার থেকে হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৮৪ হাজার ২১৪ টাকা। এ ছাড়া হলমার্ক করা ২১ ক্যারেট সোনার ভরি ৮০ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেট ৬৮ হাজার ৯৩৪ টাকা ও সনাতন পদ্ধতির সোনার ভরির দাম দাঁড়াবে ৫৬ হাজার ৬৮৭ টাকা। তবে রুপার দাম অপরিবর্তিত থাকবে।
