আটলান্টিক সিটিতে লে: গভর্নর শিলা অলিভার প্লাজার উদ্বোধন 

হ-বাংলা নিউজ: 

সুব্রত চৌধুরী-

নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে গত পাঁচ জুন, বৃহস্পতিবার দুপুরে শিলা অলিভার প্লাজার উদ্বোধন করা হয়েছে।

নিউ জার্সি রাজ্যের প্রয়াত লেফটেন্যান্ট গভর্নর মিসেস শিলা অলিভার এর সম্মানে নগর ভবনের সামনে নির্মিত  প্লাজাটি 

ফিতা কেটে উদ্বোধন করেন সিটির মেয়র মার্টি  স্মল সিনিয়র।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়রের চীফ অব স্টাফ  আর্নেস্ট করসির সঞ্চালনায় বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

এসময় সিটি কাউন্সিলরবৃন্দ,নগর কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্মকর্তা, শিলা অলিভার এর পরিবারের সদস্যবৃন্দসহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।।

উল্লেখ্য, অ‍্যাটলানটিক সিটির অগ্রগতির অভিযাত্রায় প্রয়াত লে: গভর্নর শিলা অলিভারের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁর নামানুসারে এই প্লাজাটি নির্মাণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *