হ-বাংলা নিউজ:আমরা গভীরভাবে লক্ষ্য করেছি যে, বর্তমানে ইমিগ্রেশন পুলিশ যাচাই-বাছাই না করে যে ধরনের ধর-পাকর শুরু করেছে, তাতে অনেক নিরীহ জনগণ ভোগান্তির শিকার হচ্ছে যা আমাদের সংবিধানের পরিপন্থী। আমরা এহেন কার্য-কলাপের বিরুদ্ধে দৃড় প্রতিবাদ করছি।
আমরা বলতে চাই যে, নির্দিষ্ট কোন অভিযোগ ব্যাতীত কোন ব্যাক্তি যেন হয়রানির শিকার না হয়, সেজন্য মূলধারার রাজনীতিবিদ, আইনজীবী, বুদ্ধিজীবী, মানবাধিকার সংগঠন, সংবাদ মাধ্যমের সমন্বয়ে আগামী ২৭শে ফেব্রুয়ারী ২০২৫ইং, বৃহস্পতিবার সন্ধ্যা ৬ ঘটিকায় জ্যাকসন হাইটস্থ শেফ মহল রেস্টুরেন্টে এক জরুরী আলোচনা ও সেমিনারের আয়োজন করা হয়েছে। সকল সামাজিক সংগঠন ও কম্যুনিটির নেতৃবর্গকে সুচিন্তিত মতামতসহ প্রতিবাদ সভায় উপস্থিত কামনা করছি।
বিনীত
শাহ্ শহীদুল হক – সভাপতি
মোহাম্মদ আব্দুস সোবাহান – সাধারণ সম্পাদক
