হ-বাংলা নিউজ:
বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির সাধারণত নাটকে রোমান্টিক চরিত্রে দেখা যান। তবে এবার তিনি হাজির হচ্ছেন এক ভিন্ন রূপে। অভিনয় করেছেন একটি ভৌতিক গল্পের নাটকে, যার নাম ‘প্রতিধ্বনি’। নাটকটি পরিচালনা করেছেন সিকদার ডায়মন্ড।
এ প্রসঙ্গে সাফা কবির বলেন, “আমার ক্যারিয়ারে ভৌতিক গল্পের কাজ খুব একটা করা হয়নি। অনেক বছর আগে ভিকি জাহেদের পরিচালনায় একটি নাটক করেছিলাম, তবে সেটি পুরোপুরি ভৌতিক ছিল না। তাই শুরু থেকেই ‘প্রতিধ্বনি’ নাটকটি নিয়ে আলাদা আগ্রহ ছিল। সব মিলিয়ে দুর্দান্ত একটি কাজ হয়েছে।”
নাটকটি গতকাল একটি ওটিটি প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে।
