বাউল সংগীত ও কাওয়ালির ওপর হামলা সহ্য করা হবে না: মোস্তফা সরয়ার ফারুকী

হ-বাংলা নিউজ:

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, “মাজার, বাউল সংগীত বা কাওয়ালি গানের ওপর যেখানেই হামলা হচ্ছে, আমরা তা সহ্য করব না। এমনকি একটি জায়গায়ও হামলা হলে আমাদের অবস্থান পরিষ্কার, আমরা শূন্য সহিষ্ণুতা দেখাবো।”

বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার সকালে গুলশান সোসাইটি লেক পার্কে চীনা দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফারুকী বলেন, “শিল্পকলা অ্যাকাডেমি প্রতি মাসে নানা আয়োজন করে থাকে। কোনো কোনো মাসে ৫২টি, ৭০টি কিংবা ৭৫টি অনুষ্ঠান হয়। বাউলদের বিষয়েও বিশেষভাবে বলতে চাই, এ মাসে ১২টি সাধু মেলা অনুষ্ঠিত হয়েছে, এবং আগামী মাসে আমরা দ্বিগুণ অর্থাৎ ২৪টি সাধু মেলা আয়োজন করতে যাচ্ছি।”

তিনি আরও বলেন, “এটি আমাদের সরকারের উদ্যোগ। বেসরকারি উদ্যোগেও এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে। শিল্প-সংস্কৃতি নিয়ে আমাদের সরকারের অবস্থান একেবারে পরিষ্কার।”

চীনের সাথে বাংলাদেশের সম্পর্কের ব্যাপারে ফারুকী আশা প্রকাশ করে বলেন, “নতুন বাংলাদেশের অগ্রযাত্রায় চীন আমাদের উন্নয়ন সহযোগী হিসেবে আরও বেশি পাশে থাকবে।”

x

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *