আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ

হ-বাংলা নিউজ:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ অভিযোগে তিনি বৃহস্পতিবার রাজধানীর নিউমার্কেট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে উল্লেখ করা হয়েছে, ১৮ ডিসেম্বর সুলতান মাহমুদের স্ত্রীর ইমো অ্যাকাউন্টে অজ্ঞাত একটি নম্বর থেকে কয়েকবার কল করা হয়। এই কলগুলোতে তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি এবং হত্যার হুমকি দেওয়া হয়। এমনকি তাকে হাইকোর্টে গিয়ে খুন করার পরিকল্পনার কথাও বলা হয়। সুলতান মাহমুদ জানান, তার বিরুদ্ধে একটি মামলা চলছিল, যেখানে তিনি হুমকিদাতার বিরুদ্ধে জামিন করানোর চেষ্টা করেছিলেন। এই ঘটনায় তিনি মনে করছেন, হুমকিদাতাকে তিনি চেনেন।

জিডিতে সুলতান মাহমুদ হুমকিদাতার নাম উল্লেখ করেছেন। অভিযুক্ত ব্যক্তি একজন কুখ্যাত ডাকাত, যার নামে নড়াইল, যশোর এবং ঢাকায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।

শুক্রবার সুলতান মাহমুদ জানিয়েছেন, তিনি সন্দেহ করছেন, হুমকিদাতার পেছনে আরও কেউ থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *