ব্যাংকক যাওয়ার পথে সুবর্ণা মুস্তাফা ও বদরুল আনাম সৌদকে বিমানবন্দরে আটকালো পুলিশ

হ-বাংলা নিউজ: 

ঢাকা: ব্যাংকক যাওয়ার পথে অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা এবং তার স্বামী, নাটক ও চলচ্চিত্র নির্মাতা বদরুল আনাম সৌদকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে, যা বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট (BG-388) যোগে ব্যাংকক যাওয়ার উদ্দেশ্যে সকালে বিমানবন্দরে পৌঁছান সুবর্ণা মুস্তাফা এবং বদরুল আনাম সৌদ। তারা চেক-ইন ও ইমিগ্রেশন সম্পন্ন করে, পরবর্তীতে উড়োজাহাজে ওঠার জন্য লাউঞ্জে অপেক্ষা করছিলেন। তবে বিষয়টি বিমানবন্দর সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার নজরে আসার পর তাদের ফেরত পাঠানো হয়।

এ বিষয়ে আরও জানানো হয়, বোর্ডিং শুরুর পাঁচ মিনিট আগে অভিবাসন পুলিশ কর্মকর্তা এসে সুবর্ণা মুস্তাফার ব্যাপারে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) থেকে পর্যবেক্ষণের কথা জানিয়ে, তাকে দেশের বাইরে যেতে না দেওয়ার সিদ্ধান্ত নেন।

সুবর্ণা মুস্তাফা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি সংরক্ষিত নারী আসন থেকে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য ছিলেন এবং ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *