বনানী ডিওএইচএস এলাকা থেকে ৬টি মরিচা ধরা হ্যান্ডগ্রেনেড উদ্ধার

হ-বাংলা নিউজ:  রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন বনানী ডিওএইচএস এলাকা থেকে ছয়টি মরিচা ধরা হ্যান্ডগ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ক্যান্টনমেন্ট থানা-পুলিশ এই হ্যান্ডগ্রেনেডগুলো উদ্ধার করেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখা জানায়, বনানী ডিওএইচএসের ৫ নম্বর সড়কের লেক পাড়ের পশ্চিম পাশে পাকা রাস্তার ওপর মরিচা ধরা পুরোনো ছয়টি হ্যান্ডগ্রেনেড পাওয়া যায়।

এছাড়া, হ্যান্ডগ্রেনেডগুলোর পাশাপাশি ৯টি ম্যাগাজিন ও ৭২৬টি গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে, ঝুঁকিপূর্ণ বিবেচনায় এগুলো পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোমা নিষ্ক্রিয়করণ দল নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে নিষ্ক্রিয় করে।

থানা সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া হ্যান্ডগ্রেনেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *