ইরানের পরমাণবিক স্থাপনায় হামলার সম্ভাবনা: ইসরাইলের উল্টো সুর

হ-বাংলা নিউজ: পাল্টাপাল্টি হামলার উত্তেজনায় ইরানের পরমাণবিক স্থাপনায় হামলা চালানোর সম্ভাবনা নিয়ে জল্পনা বাড়ছে। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোর ওপর হামলার পক্ষে তিনি নন।

এদিকে, আসন্ন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাইডেনের সঙ্গে একমত নন। ট্রাম্প বেশ কিছুদিন ধরে দাবি করে আসছেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকলে গাজায় যুদ্ধ হতো না এবং যুদ্ধের বিপক্ষে ছিলেন। তবে বর্তমানে তার অবস্থান উল্টো।

ইসরাইলের হামলার পর, ট্রাম্প এবার ইরানের পারমাণবিক স্থাপনায় সরাসরি হামলার পক্ষে মত দেন। তিনি মনে করেন, ইসরাইলের ওপর ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবে তেল আবিবকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানো উচিত।

শুক্রবার নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের ফায়েটভিল এলাকায় নির্বাচনী প্রচারের অংশ হিসেবে তিনি এসব কথা বলেন। শনিবার (৫ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে বাইডেনের কঠোর সমালোচনা করেছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “সাংবাদিকরা যখন বাইডেনকে জিজ্ঞেস করেছিলেন, ইরানের বিষয়ে আপনার কি ভাবনা, আপনি কি সেখানে হামলা করতে চান? তিনি বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত ইরান (ইসরাইলের) পারমাণবিক স্থাপনায় হামলা না চালাচ্ছে। এর মানে কি, আপনি হামলার পক্ষে?”

ট্রাম্প আরও বলেন, “যখন সাংবাদিকরা তাকে (বাইডেন) প্রশ্ন করেন, তখন তার উত্তর হওয়া উচিত ছিল, আগে পারমাণবিক স্থাপনায় আঘাত করা হবে, বাকি বিষয় পরে দেখা যাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *