উৎসব মুখর পরিবেশে জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া ইনক এর পিকনিক অনুষ্ঠিত।

খায়রুজ্জামান মামুন, হলিউড বাংলা নিউজঃ গত ৮ই সেপ্টেম্বর নর্থ হলিউডের ম্যাগনোলিয়া পার্কে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে বসবাসরত বৃহত্তর সিলেটবাসীর আঞ্চলিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার আয়োজনে অনুষ্ঠিত হয় বার্ষিক বনভোজন ও বন্যার্থদের সাহায্যার্থে তহবিল সংগ্রহ অনুষ্ঠান।

স্বাভাবিক তাপমাত্রার ছেয়ে অনেক বেশী উত্তপ্ত বৈরী আবহাওয়া উপেক্ষা করেও এদিন কমিউনিটির সকলের স্বতস্ফূর্ত অংশগ্রহনের মাধ্যমে আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে জালালাবাদের পিকনিক।

সংগঠনের সভাপতি লস এঞ্জেলেসে বাংলাদেশী কমিউনিটিতে পরিচ্ছন্ন ইমেজের সজ্জন ব্যাক্তিত্ব জনাব আব্দুল মুনিম তার স্বাগত বক্তব্যে জালালাবাদ এস্যোসিয়েশানের কেবিনেট, প্রাক্তন ও সিনিয়র সকল সদস্যদের প্রতি সফল একটি পিকনিক আয়োজনে তাকে সহায়তার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

কমিউনিটির তরণ সংগঠক ও জালালাবাদ এস্যোসিয়েশানের সাধারণ সম্পাদক জনাব লায়েক আহমেদের সঞ্চালনায় সুন্দর ও আনন্দময় এ আয়োজনে ছিল নারী-পু্রুষ,ও বাচ্চাদের অংশগ্রহনে বিভিন্ন খেলাধুলা, ঐতিহ্যবাহী বাঙ্গালী খাবার ,রাফেল ড্র সহ বিনোদনমূলক অনুষ্ঠান। বিনোদনমূলক ইভেন্ট ছিল ছেলে-মেয়েদের দৌড়, ফুটবল, আর মহিলাদের ছিল আকর্ষণীয় পিলো পাসিং এবং মিউজিক্যাল চেয়ার ইভেন্ট।


বনভোজনে উপস্থিত ছিলেন গ্রেটার সিলেটের প্রবাসী সহ জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার কার্যনির্বাহী কমিটির সদস্য, উপদেস্টামন্ডলী, আজীবন সদস্যবৃন্দ ও বাংলাদেশী কমিউনিটির সাংবাদিক, সংস্কৃতিক কর্মী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।


পরিশেষে জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার সভাপতি আব্দুল মুনিম সবাইকে ধন্যবাদ জানান পিকনিকে অংশগ্রহন করার জন্য।

তিনি আরো বলেন, বাংলাদেশ ও নিজ এলাকার প্রতি ভালোবাসা থেকেই প্রবাসীরা এরকম আয়োজন করে। এই আয়োজন দেশপ্রেমের অংশ। বাংলাদেশে বন্যাকবলিত এলাকায় সাহায্য করার আহ্বান জানান।সবশেষে সবাইকে ধন্যবাদ দিয়ে পিকনিক ২০২৪ এর সমাপ্ত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *