আটলান্টিক সিটিতে ১৯মে, মংগলবার বিএএসজে’র ঈদ বাজার 

সুব্রত চৌধুরী-

নিউ জার্সি স্টেটের আটলান্টিক সিটিতে বিএএসজে’র উদ্যোগে ১৯মে , মংগলবার  অনুষ্ঠিত হবে ঈদ বাজার। 

সিটির ফেয়ারমাউন্ট অ্যাভিনিউয়ে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি সেন্টারে ওইদিন দুপুর তিনটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত চলবে এ আয়োজন। 

প্রবাসী বাংলাদেশিদেরকে বিদেশের মাটিতে দেশের ঈদের আমেজ দিতেই বিএএসজের উদ্যোগে এই ঈদ বাজার এর আয়োজন করা হয়েছে ।

পবিত্র ঈদুল আজহার আগে হতে যাওয়া ঈদ বাজারে  থাকছে প্রবাসী বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানী ব্যবসায়ীদের বিভিন্ন ধরনের বাহারি পণ্যের সমাহার । এসবের মধ্যে থাকছে  শাড়ি, সালোয়ার কামিজসহ মেয়েদের হাল ফ্যাশনের পোশাক, পুরুষদের পাঞ্জাবি, ছোট শিশুদের বাহারি পোশাক, বিভিন্ন ডিজাইনের অলংকার, খেলনা ইত্যাদি। 

ঈদ বাজার এর আয়োজক বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল জানান, তাদের নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে এই ঈদ বাজারের আয়োজন করা হয়েছে ।

বিএএসজের  সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক, আহ্বায়ক রফিকুল ইসলাম ও সদস্য সচিব জাকির হোসেন প্রবাসী বাংলাদেশীদেরকে ঈদ বাজারে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *