সুব্রত চৌধুরী-
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির
উদ্যোগে হজযাত্রীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান
১১ মে, সোমবার বাদ মাগরিব বাংলাদেশ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল ।
তিনি বিএএসজের পক্ষ থেকে হজযাত্রীদের
কাছে কমিউনিটির সবার সুখ-সমৃদ্ধি ও কল্যাণের জন্য আল্লাহর ঘরে বসে দোয়া করার জন্য আবেদন জানান।
মওলানা মোহাম্মদ আলী ও ইমাম সাঈদ হজযাত্রীদের
উদ্দেশ্যে নসিহা প্রদান করেন।
তাঁরা আল্লাহর ঘরের মেহমানদের শুদ্ধভাবে হজ
পালন করার জন্য বিভিন্ন ধর্মীয় রীতিনীতি বিষয়ে পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাকিরুল ইসলাম খোকা, গিয়াস উদ্দীন পাঠান,শাহরিয়ার আহমেদ, মনিরুজ্জামান মনির, বেলাল উদ্দিন, বেলাল হোসেন, আব্দুর রহিম , মো. মামুন প্রমুখ ।
তাঁরা হজযাত্রীদের সফল হজ পালন এবং নিরাপদে দেশে প্রত্যাবর্তন কামনা করেন।
উক্ত অনুষ্ঠানে হজযাত্রী আব্দুর রফিক, মোঃ আইউব,
আকবর হোসেন,মীর হোসাইন, সিরাজুল ইসলাম ,মোঃ মাসুম,মোঃ তাহের প্রমুখ উপস্থিত ছিলেন ।
দোয়া মাহফিলে উপস্থিত সুধীজনদের কাছে হজযাত্রীরা
যাতে নির্বিঘ্নে হজ্ব পালন করে নিরাপদে ফিরে আসতে পারেন সেজন্য সবার কাছে দোয়া কামনা করেন ।
নৈশভোজের মাধ্যমে দোয়া মাহফিলের সমাপ্তি ঘটে ।
