যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের ভার্চুয়াল “মার্চের আলোচনা সভা” 

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে জুম প্ল্যাটফর্মে “মার্চের আলোচনা সভা” শীর্ষক একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ই মার্চ, ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী, ২৫ মার্চ গণহত্যা, ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি একুশে পদকপ্রাপ্ত লেখক বীর মুক্তিযোদ্ধা ডঃ নুরুন নবী।  সভায় ১০৬ তম জন্মবার্ষিকীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর ঐতিহাসিক নেতৃত্ব, ত্যাগ ও আদর্শের কথা গভীরভাবে স্মরণ করেন এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অনন্য অবদানের কথা তুলে ধরেন। বক্তারা বাংলাদেশ আওয়ামী লীগের ঐতিহাসিক ভূমিকা উল্লেখ করে দেশের উন্নয়ন, অগ্রগতি ও গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখার গুরুত্বের ওপর জোর দেন এবং ভবিষ্যতে আওয়ামী লীগের পুনরায় রাষ্ট্রক্ষমতায় প্রত্যাবর্তনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন সুদ ব্যাবসায়ী ইউনুস দেশি বিদেশী ষড়যন্ত্রকারীদের নিয়ে, দেশের তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করে  বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্বকারী দল আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে বাংলাদেশকে স্বল্প সময়ের মধ্যেই ধংস্তুপে পরিণত করেছে। তাই বাংলাদেশের ইতিহাসে ডঃ ইউনুস একজন ঘৃণিত ব্যক্তি হিসেবেই গণিত হবে যুগে যুগে। বর্তমানে স্বাধীনতা বিরোধী দল বাংলাদেশের মহান সংসদকে কলুষিত করছে, জনগণকে বোকা বানানোর অপচেষ্টা করছে।  কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সাধারণ জননকে সাথে নিয়েই পুনরায় ক্ষমতায় ফিরবে এবং জনগণের অধিকার ফিরিয়ে দিয়ে ধ্বংসস্তূপ থেকে পুনরায় বাংলাদেশে বিশ্বের দরবারে সম্মানের জায়গায় পুনঃপ্রতিষ্ঠা করবে। সভায়  বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন এবং মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধার করার লক্ষ্যে প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ঐক্য সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের এই সভায় বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ডঃ সিদ্দিকুর রহমান, বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টামন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মহসিন আলী, সিনিয়র সহসভাপতি রাফায়েত চৌধুরী, সহসভাপতি যথাক্রমে জাকারিয়া চৌধুরী, সফেদা বসু বিন্দু, ফাহিম রেজা নূর, সাংগঠনিক সম্পাদক ও গ্রেটার ওয়াশিংটন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দস্তগীর জাহাঙ্গীর, মিশিগান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার আহাদ আহমেদ, ক্যালিফোর্নিয়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতি নজরুল আলম, টেক্সাস বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সৈয়দ মনোয়ার রেশাদ ও সদস্য ডঃ শেখ তারিক আহমেদ, ফ্লোরিডা ষ্টেট আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক তৌহিদ খান,এবং নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টিপু চৌধুরী। সভায় আরও উপস্থিত ছিলেন ক্যালিফোর্নিয়া বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা শাহ আলম ও কারিমুল হক চৌধুরী ফরহাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারন সম্পাদক রানা হাসান মাহমূদ এবং সার্বিক সহযোগিতায় ছিলেন যুগ্ম সম্পাদক স্বীকৃতি বড়ুয়া।

নিবেদনে,
ডঃ নুরুন নবী – সভাপতি
রানা হাসান মাহমুদ – সাধারন সম্পাদক
যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *