আটলান্টিক সিটির বেঙ্গলক্লাবের ‘বর্ষবরণ উৎসব ও বৈশাখী মেলা’ ১৪ এপ্রিল, মঙ্গলবার

সংবাদদাতা- 

      যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের বেঙ্গলক্লাব অব আটলান্টিক সিটির উদ্যোগে আগামী ১৪ এপ্রিল, মঙ্গলবার ‘বর্ষবরণ উৎসব ও বৈশাখী মেলা’ অনুষ্ঠিত হবে।

       ওইদিন বিকেল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত এগ হারবার টাউনশিপের ৭০০৪ রিজ এভিনিউস্থ হলি ট্রিনিটি গির্জার মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাওয়া ‘বর্ষবরণ উৎসব ও বৈশাখী মেলা’র  বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে  কথামালা, সংগীত, আবৃত্তি, সম্বর্ধনা, র‍্যাফেল ড্র ও মেলা।

        মেলায় বাংলার ঐতিহ্যবাহী চারুকারু, খাবার-দাবার, বুটিক, পোশাক-পরিচ্ছদ ও গয়নাসহ নানারকম দেশীয় পণ্যের সমাহার থাকবে।

        অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন উত্তর আমেরিকার জনপ্রিয় সংগীত শিল্পী নাজু আখন্দ ও স্হানীয় সংগীতশিল্পীবৃন্দ।

         বেঙ্গল ক্লাব অব আটলান্টিক সিটির ভারপ্রাপ্ত সভাপতি আলী চৌধুরী ও সাধারণ সম্পাদক কাজল বাড়ৈ,বর্ষবরন উৎসবের আহ্বায়ক মনির হোসেন, সদস্য সচিব কাজী লিখন ও প্রধান সমন্বয়ক মিরাজ খান  ‘বর্ষবরণ উৎসব ও বৈশাখী মেলা’র অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের ব্যাপকভাবে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *