আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মলকে  জন্মদিনের শুভেচ্ছা জানালো বিএএসজে 

সংবাদদাতা-

নিউ জারসি স্টেট এর আটলান্টিক সিটির  মেয়র মার্টি স্মল সিনিয়র এর শুভ জন্মদিন ছিল  ২৫ মার্চ,বুধবার । তাঁর শুভ জন্মদিন উপলক্ষে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসির নেতৃবৃন্দ।

 মেয়র মার্টি স্মল সিনিয়র এর জন্মদিন উপলক্ষে ২৬ মার্চ, বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা,ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুর রফিক,

মোঃ গিয়াসউদদীন পাঠান,রহমান বাবুল, মোঃ বেলাল হোসেন, মোঃ মামুনুল হক মামুন, জাকির হোসেন ও লেখক-সাংবাদিক সুব্রত চৌধুরী সিটিহলস্থ  মেয়রের দপ্তরে তাঁর সাথে সাক্ষাত করেন ।  নেতৃবৃন্দ  মেয়রকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাঁর হাতে শুভেচ্ছা স্মারক হিসেবে পুস্পস্তবক তুলে দেন। তাঁরা  মেয়রের দীর্ঘায়ু ও সুস্বাস্হ্য কামনা করেন।

 মেয়র মার্টি স্মল সিনিয়র তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানানোয় বিএএসজে নেতৃবৃন্দদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে তাঁর ও তাঁর প্রশাসনের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *