আটলান্টিক সিটিতে ১০ ফেব্রুয়ারি, মংগলবার  বিএএসজের  উদ্যোগে ‘পিঠা উৎসব’

হ-বাংলা নিউজ:

নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে আগামী ১০ ফেব্রুয়ারি, মংগলবার সন্ধ্যায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির  উদ্যোগে ‘পিঠা উৎসব’-এর আয়োজন করা হয়েছে।

 সিটির ২৭০৯ ফেয়ার মাউন্ট এভিনিউতে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি সেন্টারে  ‘পিঠা উৎসব’-এর বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে সুহৃদ সমাবেশ, কথামালা,আড্ডা, বাহারি পিঠা পুলির প্রদশর্নী, আবৃত্তি ও সংগীত অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ ।

পিঠা উৎসব’-এর আয়োজন প্রসঙ্গে বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল বলেন, বিজাতীয় সংস্কৃতিতে নতুন প্রজন্ম যখন গা ভাসিয়ে দিচ্ছে, নিজস্ব সংস্কৃতি আর কৃষ্টিতে আগ্রহ হারিয়ে ফেলছে, লোপ পাচ্ছে মানবিকতা- এমনই সময়ে অন্যান্যবারের  মতো আয়োজন করা হচ্ছে বাঙালি সংস্কৃতির বর্ণাঢ্য আয়োজন ‘পিঠা উৎসব’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *