আন্তর্জাতিক ফারাক্কা কমিটি নিউইয়র্ক এর প্রেস বিজ্ঞপ্তি

হ-বাংলা নিউজ:

মাননীয় সম্পাদক/পরিচালক,

গনমাধ‍্যম, নিউ ইয়র্ক।

শুভ সকাল।

আপনাদের বহুল প্রশংসিত গনমাধ্যমে আমাদের নিম্নলিখিত সংবাদ বিজ্ঞপ্তিটি প্রকাশ ও প্রচার করে আমাদের সহাঁয়তা করবেন।

 ইন্টারন্যাশনাল ফারাক্কা কমিটির একটি সভা গত বৃহস্পতিবার

পহেলা মে জ‍্যাকশনহাইটসে  সংগঠনের চেয়ারম্যান সৈয়দ টিপু সুলতানের সভাপত্বিতে অুনষ্ঠিত হয়।

উক্ত সভায় সৈয়দ টিপু সুলতান অনুষ্ঠানের শুরুতে গত কয়েক মাস ধরে বাংলাদেশে অনুষ্ঠিত ফারাক্কা কমিটির বিভিন্ন কর্মকান্ড নিয়ে একটি রিপোর্ট পেশ করেন।

তিনি গত ডিসেম্বর মাস  থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বাংলাদেশে অবস্থান করেন এবং আন্তর্জাতিক ফারাক্কা কমিটি  বাংলাদেশ চ‍্যাপটারের সহযোগিতায় বাংলাদেশের নদী-পানির সমস‍্যা নিয়ে  বিভিন্ন ধরনের কার্যক্রম  পরিচালনা করেছেন।

তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের- নদী,পানি ও আবহাওয়া সংশ্লিষ্ট উপদেষ্টাদের সাথে বিভিন্নভাবে ফারাক্কা ইস্যু নিয়ে মিটিং ও সেমিনারের মাধ্যমে বিশদ আলোচনা করেছেন, যা স্হানীয় বিভিন্ন গণমাধ্যমে প্রশংসার সাথে

প্রচারিত হয়েছে।

উক্ত সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহ:

১) আগামী ১৬ই মে, বাংলাদেশে কেন্দ্রীয় শহীদ মিনারে ফারাক্কা দিবস পালন উপলক্ষে একটি সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় বিভিন্ন দলের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন এবং এ সভায় আন্তর্জাতিক ফারাক্কা কমিটির পক্ষ থেকে কমিটির চেয়ারম্যান সৈয়দ টিপু সুলতান উপস্থিত থাকবেন।

২) আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে নিউ ইয়র্কে একটি “ইন্টারনেসনাল ফারাক্কা সেমিনার” অনুষ্ঠিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

৩) ইন্টারন্যাশনাল ফারাক্কা কমিটির পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর বাংলাদেশের নদী পানির সমস্যা সমাধানে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহন করার জন‍্য একটি স্মারকলিপি দেওয়া হবে।

৪) ফারাক্কা কমিটি, ভারতের পানি আগ্রাসন ও সুসম পানি বন্টনের তালবাহানাকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।  তিস্তা নদীতে বাঁধ দেওয়ার- বর্তমান সরকারের সিদ্ধান্তকে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি দৃঢ় ভাবে সমর্থন করে।

৫) ভারতের সংগে পানি বন্টন চুক্তি নবায়ন করার সময়  তাতে অবশ্যই গ্যারান্টি ক্লজ থাকতে হবে।

উক্ত অনুষ্ঠানে চেয়ারম্যান ও সেক্রেটারি ছাড়াও যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে

মোহাম্মদ আলী ইমাম সিকদার

বেলাল মাহম্মুদ

কাজী আজম

মঈনুদ্দিন নাসের

আব্দুর রহিম হাওলাদার

 নাজমুল আলম শ্যামল

ইঞ্জিনিয়ার মোঃ আব্দুস সোবহান

সালে আহমেদ

এবং অনলাইনে যুক্ত ছিলেন রওশনারা কাজল

মহাসচিব উপস্থিত সকলের প্রতি  কৃতজ্ঞতা প্রকাশ করেন। চেয়ারম‍্যান সকলকে ধন‍্যবাদ জানিয়ে সভা শেষ করেন।

ধন‍্যবাদান্তে

বার্তা প্রেরক,

মোহাম্মদ হোসেন খান

মহাসচিব

আন্তর্জাতিক ফারাক্কা কমিটি

নিউ ইয়র্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *