ক‍্যালিফোর্নিয়ায় সামাজিক সংগঠন বাফলার বিতর্কিত “বাংলাদেশ ডে প‍্যারেড” এ জামায়াত আঃলীগ মিলেমিশে একাকার।

হ-বাংলা নিউজ

হলিউড বাংলা নিউজ ডেস্কঃ ক‍্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসে স্থানীয় প্রবাসীদের অন‍্যতম সামাজিক সংগঠন বাফলা’র উদ্দোগে অনুষ্ঠিত বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত “বাংলাদেশ ডে প‍্যারেড” কে ঘিরে এবছর সৃস্টি হয়েছে নজিরবিহীন বিতর্ক। জামাত ঘেঁষা (অনেকের মতে জামাত মদদ পুষ্ট) এই সংগঠনটির আয়োজনে প্রতি বছর লস এঞ্জেলেসে অনুষ্ঠিত হয় বাংলাদেশ ডে প‍্যারেড নামে এক বর্ণাঢ্য র‍্যালী। অতীতে উক্ত র‍্যালীতে স্বাধীনতাবিরোধী জামায়াতের সম্পৃক্ততার দোহাই দিয়ে ক‍্যালিফোর্নিয়া আওয়ামী লীগ তা বর্জন করতো সবসময়।কিন্তু পরিস্থিতি পাল্টে গেছে এবার।দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি। স্থানীয় প্রবাসীদের অবাক করে দিয়ে নিজ দলের একাংশের তীব্র বিরোধিতা সত্ত্বেও জামায়াত নেতাদের সাথেই একযোগে অংশগ্রহণ করে ক‍্যালিফোর্নিয়া আঃলীগের অনেক শীর্ষস্থানীয় নেতা। ক‍্যালিফোর্নিয়া বঙ্গবন্ধু পরিষদের ব্যানারে তারা অংশ নিয়েছেন এবারের প‍্যারেডে এবং দিয়েছেন রাজনৈতিক শ্লোগান। বিজ্ঞ জনেরা বলছেন এতে ক‍্যালিফোর্নিয়া আঃলীগের রাজনৈতিক দেউলিয়াত্বের চুরান্ত বহিঃপ্রকাশ ঘটেছে।এ যেন খড় খুঁটো ধরে জীবন বাঁচানোর মতো অবস্থা তাদের। যদিও ক‍্যালিফোর্নিয়া আওয়ামী যুবলীগ উক্ত কর্মসূচিতে অংশ গ্রহণে বিরত ছিল। তাদের এক শীর্ষস্থানীয় নেতা আমাদের জানান, ক‍্যালিফোর্নিয়া আওয়ামী লীগের কিছু দুষ্কৃতীকারি, লুঠেরা ও কর্মী সম্পৃক্ততা বিহীন নেতার হঠকারী সিদ্ধান্তের সাথে আমরা দ্বিমত পোষন করে এতে অংশগ্রহণ থেকে বিরত রয়েছি আমরা। স্থানীয় রাজনৈতিক সচেতন মহল বিষয়টিকে আওয়ামী লীগের রাজনৈতিক দৈন্য দশা হিসেবে বিবেচনা করছেন। তারা মনে করেন, আওয়ামী লীগের আসল চরিত্রই এরকম। তাদের শীর্ষ নেতৃত্ব ফ‍্যাসিস্ট হাসিনা তার নিজ স্বার্থে জামায়াতের সাথে সখ‍্যতা করেছেন বহুবার। জামায়াত বিরোধিতা তাদের রাজনৈতিক স্টান্টবাজি মাত্র। অন‍্যদিকে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির ক‍্যালিফোর্নিয়া শাখা এবারের বাফলা প‍্যারেড বর্জন করেছে। তাদের ভাষ‍্য, আঃলীগের হাতে জুলাই অভ‍্যূত্থানের শহীদদের রক্তের দাগ লেগে আছে এখনো আর এ অবস্থায় ক‍্যালিফোর্নিয়া বিএনপি সেই শহীদের রক্তের সাথে বেইমানী করতে পারে না।তাই ক‍্যালিফোর্নিয়া বিএনপি জুলাই অভূত্থানের শহীদদের সম্মান জানিয়ে ও স্থানীয় প্রবাসীদের আকাঙ্ক্ষার কথা বিবেচনা করে এবারের বাংলাদেশ ডে প‍্যারেড এ অংশগ্রহণ করা থেকে বিরত থাকে।কিন্তু বাফলার সাংগঠনিক সাফল্য যাতে ব‍্যহত না হয় এবং প‍্যারেড যাতে অংশগ্রহণমূলক ও সার্বজনীন হয় এজন্য ক‍্যালিফোর্নিয়া বিএনপি তিন দফা সুপারিশ করেছিল বাফলা কর্তৃপক্ষের কাছে। কিন্তু তাদের প্রস্তাব অনাকাঙ্ক্ষিত ভাবে বাস্তবায়ন না করায় তারা এতে অংশগ্রহণ থেকে বিরত থাকেন। বাফলা’র এহেন বিতর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে স্থানীয় কমিউনিটিতে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বলাবলি হচ্ছে, বাফলার বর্তমান প্রেসিডেন্ট সাংগঠনিক ভাবে অ-পরিপক্ষ হবার কারণে রাজনৈতিক অসৎ চাপের কাছে কুলিয়ে উঠতে না পেরে নতি স্বীকার করেছেন।প‍্যারেডে রাজনৈতিক শ্লোগান বন্ধ করতে না পারাই তার প্রমাণ।কেউ কেউ বলছেন, বর্তমান প্রেসিডেন্ট এর স্বামী একজন কট্টর আঃলীগ সমর্থক ও ফ্যাসিস্ট হাসিনার দুসর হওয়ায় তিনি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন নি। তবে আড়ালের ঘটনা যাই হোক, বস্তুত পক্ষে এবারের বাফলার প‍্যারেড জন্ম দিয়েছে নানা বিতর্কের। দেশের প্রধান রাজনৈতিক দল ও স্থানীয় প্রবাসীদের বিরাট একটি অংশ এবারের প‍্যারেডে অংশ না নেয়ায় এবং জন ধিকৃত আঃলীগ এতে অংশ নিয়ে রাজনৈতিক স্লোগান দেওয়ায় বাফলার বাংলাদেশ ডে প‍্যারেড তার রঙ হারিয়েছে, হারিয়েছে সার্বজনীনতা, কালিমা যুক্ত হয়েছে এর অঙ্গে যা মুছতে সময় লাগবে বহুদিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *