হ-বাংলা নিউজ
খায়রুজ্জামান মামুনঃ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সিটি অব করোনা তে গত রবিবার অন্য রকম এক আনন্দঘন দিন কাটালো একদল প্রবাসী বাংলাদেশি। প্রায় ৪০/৫০ জনের একদল প্রানোচ্ছল প্রবাসী কমিউনিটির পরিচিত মুখ জনাব সুজাউদ্দিন হক সজীব এর বাসভবনে মিলিত হয়েছিল “মিনি ক্যারম টুর্নামেন্ট ২০২৫” এ অংশ নিতে।

এবছর দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্টটির আয়োজক জনাব সজীব। গত বছর প্রথমবার অনুষ্ঠিত এই মিনি টুর্নামেন্ট টি সফলভাবে শেষ হওয়ায় এবছর অংশগ্রহণকারী সকলের মাঝেই অনেক উদ্দীপনা পরিলক্ষিত হয়। অংশগ্রহণকারী খেলোয়াড়রা সকাল ৯টার মোধ্যেই এসে হাজির হন।

সবার জন্যেই সকালের নাস্তা প্রস্তুত ছিল পূর্ব ঘোষণা অনুযায়ী। অত্যন্ত গোছানো ও সুনির্দিষ্ট পরিকল্পনা সম্পন্ন ছিল টুর্নামেন্টের প্রতিটি পর্ব। ১৬ জন প্রতিযোগী ৮টি টিমে বিভক্ত হয়ে প্রতিযোগিতা করে। গ্রুপ পর্ব থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত প্রতিটি ম্যাচ প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হয়। সকাল ১১টায় শুরু হয়ে প্রায় সন্ধ্যা পর্যন্ত চলে টুর্নামেন্ট। মধ্যান্ন বিরতিতে মজাদার খাবারের(বিরিয়ানি) আয়োজন ছিল সবার জন্য।

উল্লেখ্য, তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মিনি ক্যারম টুর্নামেন্ট ২০২৫ এর এবারের বিজয়ী সুজাউদ্দিন হক সজীব ও সাহেদ রহমান জুটি এবং রানার্সআপ সজীব ও লাবু জুটি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বিজয়ী হয়েছে সুমন ও সোহেল খান জুটি। টুর্নামেন্টে শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খেলায় অংশগ্রহণ কারী সকল প্রতিযোগীদের সম্মাননা পুরস্কার হিসেবে মেডেল পরিয়ে দেওয়া হয়।এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার কারীদের জন্য ছিল আকর্ষণীয় ট্রফি ও নগদ অর্থ পুরস্কার।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনাব আহসান হক দিপু, ইফতেখার মাহমুদ, আল মাসুক, মোঃ মুন্না, সাহেদ রহমান, সোহরাব চৌধুরী প্রমুখ। বক্তারা সবাই মিনি ক্যারম টুর্নামেন্ট ২০২৫ সফলভাবে সুসম্পন্ন করার জন্য জনাব সজীব ইফতিকে বিশেষ ধন্যবাদ জানান। সবশেষে সমাপনী বক্তব্য রাখেন অনুষ্ঠানের আয়োজক জনাব সজীব ইফতি।

সমাপনি বক্তব্যে টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল প্রতিযোগীদের বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং আগামী বছর আরো সুন্দর টুর্নামেন্টে আয়োজনের প্রতিশ্রুতি দেন।
