হাইকোর্টের দুই বিচারপতি আপিল বিভাগে নিয়োগ পেলেন

হ-বাংলা নিউজ:

হাইকোর্টের বিভাগের দুই বিচারপতিকে আপিল বিভাগের বিচারপতি পদে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাদের নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।

নতুন নিয়োগপ্রাপ্ত বিচারপতিরা হলেন– বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদ অনুসারে তাদের নিয়োগ দেন।

এদিকে, সুপ্রিম কোর্ট থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নবনিযুক্ত দুই বিচারপতিকে শপথ পড়াবেন।

আপিল বিভাগে বর্তমানে পাঁচজন বিচারপতি কর্মরত রয়েছেন। নতুন দুই বিচারপতি যোগ হলে মোট বিচারকের সংখ্যা দাঁড়াবে সাতজনে। এর মধ্যে বিচারপতি ফারাহ মাহবুব আপিল বিভাগের ইতিহাসে পঞ্চম নারী বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *