বিএনপির উদ্দেশে তুরস্কের সংসদ সদস্য দোয়ান বেকিন: ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদী আওয়ামী লীগকে পরাজিত করেছেন, এবার ঐক্যবদ্ধভাবে দেশ গড়ুন

হ-বাংলা নিউজ:

বিএনপির ভাইস চেয়ারম্যান, পাঁচবারের সাবেক এমপি ও মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ তুরস্কের ইস্তাম্বুলে সফরকালে তুরস্কের সংসদ সদস্য দোয়ান বেকিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বেকিন বিএনপির উদ্দেশে বলেন, “আপনারা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদী আওয়ামী লীগকে পরাজিত করেছেন, এবার ঐক্যবদ্ধভাবে দেশ গড়ুন।”

রোববার রাতে তাদের মধ্যে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। তুর্কি এমপি খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতার খোঁজ নেন এবং আশা প্রকাশ করেন যে, বাংলাদেশের অন্তবর্তী সরকার শীঘ্রই একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবে এবং সে নির্বাচনে বিএনপি বিজয়ী হবে।

বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ যখন স্বদেশে ফিরে আসেন, তখন বিমানবন্দরে লাখো জনতার গণসংবর্ধনা দেখে অবাক হন তুর্কি এমপি দোয়ান বেকিন। তিনি কায়কোবাদকে কুমিল্লা-৩ মুরাদনগর নির্বাচনী এলাকায় আসার জন্য আমন্ত্রণ জানান।

এ সময় কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রশংসনীয় শাসনকাল এবং খালেদা জিয়ার যোগ্য নেতৃত্বের বর্ণনা দেন। তিনি তুরস্কে থাকার সময় ফ্যাসিবাদী আওয়ামী লীগের মিথ্যা মামলার শিকার হয়ে তুর্কি এমপি দোয়ান বেকিনের আন্তরিক ভালোবাসা ও বন্ধুত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কায়কোবাদ বলেন, “রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আল্লাহর দয়ায় যখন তুরস্কে এসেছিলাম, তখন আমার বন্ধু তুর্কি এমপি দোয়ান বেকিন আমাকে সঙ্গ দিয়েছেন। তার প্রতি আমি চিরকাল কৃতজ্ঞ। মহান আল্লাহ তাকে দীর্ঘায়ু এবং আরো সম্মানিত করুন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *