হ-বাংলা নিউজ:
বয়স ৪০ পেরিয়ে গেলেও বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের চেহারায় এখনও তারুণ্যের আভা বজায় রয়েছে। তার ছিপছিপে গড়ন আর উজ্জ্বল ত্বক দেখে মনে হয় যেন বয়স বাড়েনি একটুও। ক্যাটরিনার ডায়েট ও ফিটনেস নিয়ে নেটিজেনদের মধ্যে আলোচনা এখন তুঙ্গে। কিন্তু কীভাবে এমন চেহারা ও ফিটনেস বজায় রেখেছেন, সে বিষয়ে বিস্তারিত জানালেন তার পুষ্টিবিদ শ্বেতা শাহ।
শ্বেতা শাহ জানিয়েছেন, ক্যাটরিনা একজন অত্যন্ত স্বাস্থ্য সচেতন মানুষ। তিনি বলেন, “ক্যাটরিনা খাওয়াদাওয়ার ক্ষেত্রে কোনো বিশেষ পরীক্ষা-নিরীক্ষা করেন না। তিনি সাধারণত একই ধরনের খাবার দিনে দুবার খান। তার ডায়েটে দুইটি মিল থাকে।” রাতে তিনি সন্ধ্যার মধ্যেই খাবার সেরে নেন এবং খুব তাড়াতাড়ি ঘুমাতে চলে যান, সকালে উঠে শরীরচর্চা করেন। এই রুটিনই তাকে ফিট রাখতে সাহায্য করছে বলে জানান শ্বেতা।
পুষ্টিবিদের পরামর্শে, ক্যাটরিনা প্রতি দুই ঘণ্টা অন্তর খাবার খান এবং পেট খালি রাখেন না। তিনি আয়ুর্বেদিক উপায়কেও গুরুত্ব দেন এবং নিয়মিত ডিটক্স পানীয় পান করেন যাতে শরীর থেকে টক্সিন বা দূষিত পদার্থ বের হয়। ঠান্ডা খাবারের প্রতি তার বিশেষ আগ্রহ রয়েছে এবং তার ডায়েটে দুটি সুষম মিল থাকে যা হজম প্রক্রিয়া ভালো রাখে এবং মেদ জমার সুযোগ দেয় না।
শ্বেতা শাহ আরও বলেন, “ক্যাটরিনা নিয়মিত কিশমিশ, মৌরি, খেজুর খেয়ে থাকেন। এছাড়া চরিত্রের প্রয়োজনে তাকে কখনও তরল ডায়েটও করতে হয়। সে সময়ে তিনি আমলকীর রস, লাউয়ের রস, এবং ধনেপাতার রস খান।”
পুষ্টিবিদ জানান, ক্যাটরিনার দিন শুরু হয় লাউয়ের রস দিয়ে। যদি লাউ না থাকে, তবে তিনি আমলা, পুদিনা ও শসার রস খান। এছাড়া মেথি ভেজানো পানি নিয়মিত পান করেন তিনি।
শ্বেতা শাহ উপদেশ দিয়েছেন, “যদি দিনে দুবার খেতে হয়, তবে সকালের খাবার কিছুটা দেরি করে খাওয়া ভালো। আর দ্বিতীয় মিল সন্ধ্যার আগেই খেয়ে নেওয়া জরুরি, এতে শরীরের ভারসাম্য বজায় থাকবে।”
এভাবেই সুষম খাদ্যাভ্যাস ও নিয়মিত শরীরচর্চার মাধ্যমে ক্যাটরিনা তার স্বাস্থ্য ও ফিটনেস ধরে রেখেছেন।
