আগামী মাসের মধ্যে সবাই পাঠ্যপুস্তক পাবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

হ-বাংলা নিউজ:

আগামী মাসের মধ্যে শিক্ষার্থীরা তাদের পাঠ্যপুস্তক হাতে পাবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

এ সময় প্রেস সচিব আরও বলেন, চট্টগ্রামে বর্ষাকালে জলাবদ্ধতার সমস্যা হয়। সরকার এই সমস্যাটি দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে। তিনি বলেন, “যত দ্রুত সম্ভব জলাবদ্ধতার সমস্যা নিরসন করা হবে।” পাশাপাশি, ট্রাফিক ব্যবস্থাপনা নিয়েও কেবিনেট সভায় আলোচনা হয়েছে বলে জানান তিনি।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর এবং সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *