রোবট তৈরি করে স্বর্ণপদক জিতেছেন টিম এটলাস

‘পর্দায় ভেসে উঠল বাংলাদেশের নাম। পাশে স্বর্ণপদক। এই প্রতিযোগিতায় প্রথমবারের মতো বাংলাদেশের কোনো দল সোনা জিতল, আমাদের মাধ্যমে আমার দেশকে চিনল, সেই মুহূর্তের অনুভূতি বলে বোঝানো যাবে না,’ বলছিলেন সানি জুবায়ের। টিম এটলাস নামে এক তরুণ দলের সদস্য তিনি। ইন্দোনেশিয়ার বালি থেকে এই দল বাংলাদেশের জন্য এনেছে স্বর্ণপদক।

ইন্টারন্যাশনাল সায়েন্স অ্যান্ড ইনভেনশন ফেয়ার (আইএসআইএফ) ২০২২–এর প্রযুক্তি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে টিম এটলাস। ইন্দোনেশিয়ার ইয়ং সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশন এ প্রতিযোগিতার আয়োজন করে। আইএসআইএফের এটি চতুর্থ আসর। ১ থেকে ৫ নভেম্বর অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাংলাদেশ, চীন, ইতালি, মেক্সিকোসহ ৩২টি দেশের ৫০৭টি দল। ৭টি ক্যাটাগরিতে দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *