হ-বাংলা নিউজ: প্রফেসর কে আলী ফাউন্ডেশন ২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, সকাল ১০টায় ঢাকার জাতীয় প্রেসক্লাবের (২য় তলা, মাওলানা আকরাম খান হল) এক সেমিনারের আয়োজন করতে যাচ্ছে। সেমিনারের বিষয়বস্তু: *”নতুন বাংলাদেশ: যেভাবে বাংলাদেশ এগোচ্ছে এবং ভবিষ্যৎ প্রত্যাশা”।*
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি প্রদান করেছেন ড. কর্নেল অলি আহমদ, বিবি (অব.), সাবেক মন্ত্রী এবং এলডিপির চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণসংহতির জুনায়েদ সাকি, বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান এ কে এম রেজাউল করিম, এনডিএম-এর ববি হাজ্জাজ, এবং গণঅধিকার পরিষদের ফারুক হাসান।
কী-নোট পেপার উপস্থাপন করবেন দেশের বিশিষ্ট রাষ্ট্র বিজ্ঞানী ও অধ্যাপক ড. আবদুল লতিফ মাসুম। সেশনের সভাপতিত্ব করবেন প্রফেসর ড. এস কে আকরাম আলী।
সেমিনারটি পরিচালনা করবেন প্রফেসর ড. রমিত আজাদ।
সেমিনারে অসামরিক ও সামরিক উভয় ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
আপনার উপস্থিতি আমাদের অগ্রযাত্রাকে অনুপ্রাণিত করবে, ইনশাআল্লাহ।
*প্রফেসর ড. রমিত আজাদ*
সেক্রেটারি জেনারেল
প্রফেসর কে আলী ফাউন্ডেশন
