জমকালো আয়োজনে ‘দরদ’ সিনেমার বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত

শাকিব খান অভিনীত ‘দরদ’ সিনেমার বিশেষ প্রদর্শনী জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো। শুক্রবার রাতে, মহাখালীস্থ এসকেএস স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ব্যবসায়িক প্রতিষ্ঠানের উদ্যোগে সিনেমাটির বিশেষ প্রদর্শনী আয়োজন করা হয়।

সিনেমা শেষে শাকিব খান বলেন, “এ বছরের সবচেয়ে হাইয়েস্ট ওপেনিং কালেকশন ‘দরদ’-এর। এর মানে হলো, ঈদ ছাড়া সিনেমা সুপারহিট হয়েছে। ঈদের বাইরে সিনেমা আগেও সুপারহিট হয়েছে। আমার ক্যারিয়ারের যত বিগ হিট সিনেমা, যেমন ‘প্রিয়া আমার প্রিয়া’, ‘কোটি টাকার কাবিন’—সবগুলোই কিন্তু ঈদ ছাড়া। আজকে ‘দরদ’ আবারও সেটা প্রমাণ করেছে।”

বিদেশি নায়িকাদের সঙ্গে কাজ নিয়ে এক প্রশ্নের উত্তরে শাকিব খান বলেন, “আমি নিজে নায়িকাদের শিডিউল পাচ্ছি না। কারণ বছরে দুই-তিনটা ছবি করি, তাই আমারও শিডিউল বেশি লাগে। তবে আমাদের দেশি নায়িকারা অনেক বেশি কাজ করেন, তাই তারা ব্যস্ত থাকেন। তাদের শিডিউল পেলেই আবারও কাজ করব।”

এছাড়া, শাকিব খানের সঙ্গে এই বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন দেশের একঝাঁক তারকা। তাদের মধ্যে ছিলেন সিনেমার পরিচালক অনন্য মামুন, পূজা চেরি, সিয়াম আহমেদ, প্রার্থনা ফারদিন দীঘি, অর্চিতা স্পর্শিয়া, সেমন্তি সৌমি, এবং রুকাইয়া জাহান চমক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *