অ্যান্টিগা টেস্টে দ্বিতীয় দিনের প্রথম ওভারেই হাসান মাহমুদের সাফল্য

অ্যান্টিগা টেস্টে দ্বিতীয় দিনের প্রথম ওভারেই বাংলাদেশকে সাফল্য এ

নে দিয়েছেন পেসার হাসান মাহমুদ। তিনি ষষ্ঠ উইকেট হিসেবে জশুয়া দা সিলভা এবং জাস্টিন গ্রিভসের জুটি ভেঙে দেন।

দিনের প্রথম ওভার করতে এসে পঞ্চম বলে দা সিলভাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন হাসান। তার বল প্যাডে আঘাত করলে আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেন। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি ১৪ রান করা দা সিলভা।

প্রথম দিন তিনি নিয়ন্ত্রিত বোলিং করলেও উইকেট পাননি। তবে দ্বিতীয় দিনে তার প্রচেষ্টা সফল হয়।

এর আগে, নর্থ সাউন্ডের ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টেস্টের প্রথম দিন ওয়েস্ট ইন্ডিজ নিজেদের প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ২৫০ রান তোলে। বাংলাদেশের পক্ষে দুটি উইকেট নেন পেসার তাসকিন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৯৭ রান করেন ওপেনার মিকাইল লুইস, এবং ৯০ রান করেন অ্যালিক অ্যাথানাজে। তবে তারা দুজনই শেষবেলায় মাত্র ৪ রানের ব্যবধানে আউট হলে বিপদে পড়ে স্বাগতিকরা।

প্রসঙ্গত, দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *