জুলাই-আগস্টের গণহত্যার মামলায় ১৩ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির, রিমান্ডে থাকা আব্দুর রাজ্জাককে হাজির করা হয়নি

হ-বাংলা নিউজ: 

জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক ১০ মন্ত্রী, দুই উপদেষ্টা, এক অবসরপ্রাপ্ত বিচারপতি ও সাবেক এক সচিবসহ ১৪ জনকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার কথা ছিল, তবে ১৩ জনকে হাজির করা হয়েছে।

অন্য একটি মামলায় রিমান্ডে থাকায় আব্দুর রাজ্জাককে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়নি।

সোমবার (১৮ নভেম্বর) সকাল থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়। এই দিনটি ছিল বিশেষ কারণ, একই সঙ্গে গণহত্যার মামলার তদন্তের সময় বাড়ানোর জন্য আবেদন জানাতে পারে তদন্ত সংস্থা।

আজ যাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে, তাদের মধ্যে সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডা. দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, শাহজাহান খান, জুনাইদ আহমেদ পলক, সালমান এফ রহমান, ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম রয়েছেন।

গত ২৭ অক্টোবর বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী পরিচালিত ট্রাইব্যুনাল বেঞ্চ এ ১৩ জনকে হাজির করার আদেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *