হ-বাংলা নিউজ: বাংলাদেশ হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন (হাব) এবার ২০২৫ সালের জন্য বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে। বুধবার রাজধানীর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এজেন্সি মালিকরা এই ঘোষণা দেন।
ঘোষিত প্যাকেজ অনুযায়ী, ২০২৫ সালে দুটি হজ প্যাকেজ থাকবে। সাধারণ প্যাকেজের জন্য খরচ পড়বে ৫ লাখ ২৩ হাজার টাকা, আর বিশেষ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৯ হাজার টাকা।
এদিকে, ৩০ অক্টোবর সরকার আগামী বছরের (২০২৪) হজের জন্য দুটি প্যাকেজ ঘোষণা করেছে, যেখানে খরচ আগের তুলনায় কিছুটা কমানো হয়েছে। ২০২৪ সালের সাধারণ প্যাকেজ-১ এর জন্য সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা, এবং সাধারণ প্যাকেজ-২ এর খরচ ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা।
আগামী ২০২৪ সালে সাধারণ প্যাকেজে খরচ ছিল ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা, অর্থাৎ এবারের সাধারণ প্যাকেজে খরচ কমছে ১ লাখ ৫৯৮ টাকা।
২০২৪ সালে বিশেষ হজ প্যাকেজের জন্য খরচ ছিল ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। তবে, ২০২৪ সালে সরকারের পক্ষ থেকে বিশেষ হজ প্যাকেজ থাকছে না, তবে মক্কা ও মদিনায় বাড়ি বা হোটেলের ২, ৩ ও ৪ সিটের রুমসহ শর্ট প্যাকেজ সুবিধা গ্রহণ করা যাবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
এছাড়া, হজ প্যাকেজ ২০২৫ ঘোষণা করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন, যিনি সচিবালয়ে নির্বাহী কমিটির সভা শেষে এই ঘোষণা দেন।
