বিএফইউজে সাবেক সভাপতি মোল্লা জালালকে গ্রেফতার করেছে পুলিশ

হ-বাংলা নিউজ: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মোল্লা জালালকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ। তাকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় গ্রেফতার করা হয়েছে।

সোমবার সকালে রাজধানীর শেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এবং পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে নিশ্চিত করে শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালেদ মুনসুর যুগান্তরকে জানান, মোল্লা জালালের বিরুদ্ধে চার দিন আগে শাহবাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়, যার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তবে মামলার বিস্তারিত তথ্য দিতে পারেননি ওসি খালেদ মুনসুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *