হ-বাংলা নিউজ: আবহাওয়া অফিস সারা দেশে বৃষ্টির আভাস দিয়েছে এবং অস্থায়ী দমকা হাওয়ার শঙ্কাও প্রকাশ করেছে।
বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু অংশে অস্থায়ী দমকা হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় উল্লেখ করা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
