হ-বাংলা নিউজ:ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিনজন উপপুলিশ কমিশনার (ডিসি), চারজন অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) এবং তিনজন সহকারী পুলিশ কমিশনার (এসি) বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের সই করা তিনটি পৃথক আদেশে এই বদলি কার্যকর হয়।
বদলি হওয়া ডিসির তালিকা: ১. মোহাম্মদ নজরুল ইসলাম – প্রটেকশন বিভাগ থেকে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত। ২. মো. মাসুদ আলম – গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ, উত্তর ও দক্ষিণ বিভাগে বদলি। ৩. মো. ইবনে মিজান – প্রটেকশন বিভাগে বদলি।
বদলি হওয়া এডিসির তালিকা: ১. মো. মিজানুর রহমান – ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগে। ২. মো. তানভীর হোসেন – পালিং, রিসার্চ অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগে। ৩. জোনাঈদ আফ্রাদ – প্রফেশনাল স্ট্যান্ডার্ড অ্যান্ড ইন্টারনাল ইনভেস্টিগেশন বিভাগ থেকে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত। ৪. মো. মাহবুবুর রহমান – প্রফেশনাল স্ট্যান্ডার্ড অ্যান্ড ইন্টারনাল ইনভেস্টিগেশন বিভাগে।
বদলি হওয়া এসির তালিকা: ১. মো. বকুল হোসেন – সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে। ২. মুহা. জাহিদ হাসান – ডেভেলপমেন্ট বিভাগে। ৩. কাজী মিজানুর রহমান – ডেভেলপমেন্ট বিভাগের কাজ থেকে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত।
