লস এঞ্জেলসে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন করেছে ক‍্যালিফোর্নিয়া বিএনপি।

খায়রুজ্জামান মামুনঃ স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ক্যালিফোর্নিয়া বিএনপির উদ্যোগে লস এঞ্জেলসের অর্কিড কিচেন রেস্টুরেন্টে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য জনাব মনোয়ার হোসেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ক্যালিফোর্নিয়া বিএনপির সংগ্রামী সভাপতি জনাব বদরুল চৌধুরী শিপলু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জনাব এম. ওয়াহিদ রহমান।

উক্ত অনুষ্ঠানে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। অনুষ্ঠানের শেষে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন ক্যালিফোর্নিয়া বিএনপির সহ-সভাপতি জনাব আফজাল হোসেন শিকদার। প্রাণবন্ত আলোচনা সভায় লস এঞ্জেলেস এর প্রবাসী বাংলাদেশী কমিউনিটির সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় ক্যালিফোর্নিয়া বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরাও উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন।


আলোচনা সভার সমাপনী বক্তব্যে ক‍্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি জনাব বদরুল আলম চৌধুরী শিপলু আলোচনা সভা কে সফল করার জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *