প্রবাসী বাংলাদেশিদের সাথে লস এঞ্জেলেস সিটি মেয়র কারেন বাসের উঠান বৈঠক অনুষ্ঠিত।

খায়রুজ্জামান মামুনঃ পৃথিবীর অন্যতম বৃহত্তম বড় শহর গুলোর একটি ক‍্যালিফোর্নিয়ার “লস এঞ্জেলেস”। জনসংখ্যা প্রায় ৩.৮ মিলিয়ন। বিভিন্ন জাতি গোষ্ঠীর বসবাস এই শহরে। প্রবাসী বাংলাদেশী রয়েছে পঞ্চাশ হাজারেরও অধিক(আনুমানিক)। আগামী নভেম্বরের ৩ তারিখ সিটি অব লস এঞ্জেলস এর নগর পিতা নির্বাচন। আর সেই নির্বাচনকে সামনে রেখেই উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি আমেরিকান ভোটারদের মন জয়ের লক্ষ্যে বিভিন্ন প্রার্থীরা তাদের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের কাছে ধর্ণা দিচ্ছেন।

তার ধারাবাহিকতায় সিটি অব লস এঞ্জেলেসের বর্তমান মেয়র কারেন বাস আগামী নির্বাচনে পূণ নির্বাচিত হওয়ার লক্ষে বাংলাদেশী ভোটারদের কাছে টানতে বিভিন্ন এলাকায় জনসংযোগ করছেন।

সেই প্রচারণার অংশ হিসেবে গত ২৪শে মে লস এঞ্জেলসের অদুরে সিটি অব পেকুইমাতে বাংলাদেশী কমিউনিটির সর্বজন শ্রদ্ধেয় জনাব মোসলেম খানের বাস ভবনে তিনি এক উঠান বৈঠকে অংশ নেন।

লস এঞ্জেলেসে যে কয়জন প্রবাসী বাংলাদেশি আমেরিকান মুলধারার রাজনৈতির সাথে জড়িত তার মোধ‍্যে অন‍্যতম প্রভাবশালী হলেন জনাব মোসলেম খানের ছেলে ইঞ্জিনিয়ার মিকাইল খান। জনাব মিকাইল খান পেকুইমা সিটির নেইবারহুড কাউন্সিলের বর্তমান চেয়ারম্যান।

মুলত তার আমন্ত্রণেই কেরন বাস গত রবিবারের জনসংযোগে অংশ নেন। লস এঞ্জেলেস ও তার আশেপাশের এলাকার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গও এসময় উপস্থিত ছিলেন।

স্থানীয় সময় বিকেল প্রায় তিনটার দিকে কারেন বাস উঠান বৈঠকে উপস্থিত হলে জনাব মিকাইল খান তাকে সবার সাথে পরিচয় করিয়ে দেন। উঠান বৈঠকে উপস্থিত অনেকের কাছ থেকে বিভিন্ন প্রশ্ন নেন এবং পরে সেগুলোর যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করেন। মেয়র কারেন বাস তার বক্তব্যে স্থানীয় প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন প্রসঙ্গ টেনে তার ভূয়সী প্রশংসা করেন এবং পূণ নির্বাচিত হলে তাদের বিভিন্ন সমস‍্যা সমাধানের আশ্বাস দেন।

উঠান বৈঠকে প্রবাসী বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দের মোধ‍্যে যারা উপস্থিত ছিলেন তাঁদের মধ্যে অন্যতম হলেন জনাব বদরুল আলম চৌধুরী শিপলু, জনাব জয়নাল আবেদীন, জনাব শিফার চৌধুরী, জনাব এম ওয়াহিদ রহমান, জনাব সৈয়দ নাসির উদ্দিন জেবুল, আফজাল শিকাদার, জনাব মুজিব সিদ্দিকী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *