আটলান্টিক সিটি ডেমোক্র্যাটিক কমিটির সভা অনুষ্ঠিত

সুব্রত চৌধুরী- 

নিউ জার্সি ষ্টেটের আটলান্টিক সিটি ডেমোক্র্যাটিক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

বিশ এপ্রিল,সোমবার সন্ধ্যায় স্হানীয় একটি ভেনুতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আটলান্টিক সিটি ডেমোক্র্যাটিক কমিটির চেয়ারওমেন কনস্ট্যানস ডেয়েস চ্যাপম্যান। 

সভায় উপস্থিত ছিলেন আটলান্টিক সিটির কাউন্সিল এট লারজ স্টিফানি মার্শাল, প‍্যাটিসিয়া বেইলি, ডেমোক্র্যাট কমিটি পারসন সুব্রত চৌধুরী,জেফ ডরসিসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মী- সমর্থকরা।

সভায় চলতি বছরের নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে তাদেরকে সর্বাত্নক সহযোগীতা করা, ফান্ড রাইজিংসহ সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে দলীয় নেতৃবৃন্দ আলোচনা করেন।

এছাড়া সভায় ডেমোক্র্যাট দলীয় নেতৃবৃন্দ সংগঠনের স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ের উপর আলোকপাত করেন এবং তারই আলোকে সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *