ফ্লোরিডায় এসএসসি ব‍্যাচ- ৯১র বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠান

 যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়  ১৯ এপ্রিল, রবিবার  “এসএসসি ব‍্যাচ- ৯১”এর উদ‍্যোগে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে ।

ফ্লোরিডার ওয়েস্ট পামবিচের ডায়ার  পার্কে ওইদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত বর্ষবরণ অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল সুহৃদ সমাবেশ, কথামালা,সংগীত, আবৃত্তি ও বৈশাখী আড্ডা ।

এসএসসি ব‍্যাচ ৯১ এর  সদস্য-সদস্যাদের সমবেত কণ্ঠে “এসো হে বৈশাখ, এসো এসো” সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় ।

এরপর সোহাগ এর নান্দনিক সঞ্চালনায় একক ও সমবেত সংগীতে অংশগ্রহণ করেন রোজিনা, শফিক, মির্জা, অজেয়, অনন্ত, সানি, সোহাগ ও রুমি।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করে শিশু শিল্পী রনিত।

অনুষ্ঠানে পান্তা ইলিশ সহ বিভিন্ন ধরনের ভর্তা ও আবহমান বাংলার বিভিন্ন উপাদেয় খাবার পরিবেশিত হয় ।

রংবেরঙের বাহারি পোশাকে অনুষ্ঠানস্থল বৈশাখের রঙে রংগীন হয়ে ওঠে ।

এসএসসি ব‍্যাচ – ৯১ এর সদস্য-সদস্যা সোহাগ, রাসেল, আসাদ, লিটন, সোহেল, রাকিব, জাকির,অসীম, দিল, লীনা,ফাহিমা, শিউলি , সানি,রোজিনা প্রমুখের সার্বিক সহযোগিতায় বর্ষবরণ অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *