মরেনো ভ‍্যালী স্পোর্টস ক্লাব (MVSC) এর জাকজমকপূর্ণ এপ্রিসিয়েশান ডিনার ও কালচারাল নাইট অনুষ্ঠিত।

খায়রুজ্জামান মামুনঃ ইনল্যান্ড এম্পায়ারের ঐতিহ্যবাহী প্রথম স্পোর্টস ক্লাব মরেনো ভ‍্যালী স্পোর্টস ক্লাব। ২০১৯ সালে স্থানীয় কিছু প্রবাসী বাংলাদেশী মিলে গঠন করেন এই স্পোর্টস ক্লাব টি।

সেই থেকে বিভিন্ন ক্রীড়া ও সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে কমিউনিটিতে বেশ জনপ্রিয়তা লাভ করে। বিশেষ করে তাদের বাৎসরিক ক‍্যারাম ও লুডু প্রতিযোগিতা ব‍্যাপক সাড়া জাগিয়েছে।

শিশু কিশোরদের বিনোদনের জন্য বিভিন্ন রকমের খেলাধুলা ও আয়োজন করে থাকে সংগঠনটি। মরেনো ভ‍্যালী স্পোর্টস ক্লাবের ২০২৬ এর বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের পূর্বে সংগঠনটির সকল সমর্থক, স্পন্সর, শুভানুধ্যায়ী এবং কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন স্বরূপ আয়োজিত হয় এবারের এপ্রিসিয়েশন ডিনার ও কালচারাল নাইট।

সিটি অব বুয়েনা পার্কের লাক্সর ব‍্যান্কুয়েট হলের এই বর্ণিল অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ সকল ক্রীড়া প্রেমী প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের মন মাতানো গানে দর্শকদের বিমোহিত হতে দেখা গেছে।

অনুষ্ঠানে মরেনো ভ‍্যালী স্পোর্টস ক্লাবের কিছু পৃষ্ঠপোষক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ কে সম্মাননা প্রদান করা হয়। আমন্ত্রিত অতিথিদের দেশীয় সুস্বাদু খাবার দিয়ে আপ‍্যায়ন করা হয়। তার আগে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মরেনো ভ‍্যালী স্পোর্টস ক্লাবের প্রধান মুখপাত্র জনাব আল মাসুক।

তিনি তার স্বাগত বক্তব্যে উপস্থিত সবাইকে তাদের পাশে থাকার জন্য আন্তরিক ধন‍্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এবং আশা প্রকাশ করেন যে, আগামীতে মরেনো ভ‍্যালী স্পোর্টস ক্লাবের উদ্যোগে আয়োজিত সকল অনুষ্ঠানে সবার সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে।

অতিথিদের মোধ‍্যে অন‍্য যারা বক্তৃতা করে তারা হলেন, জনাব মাসুদ রব চৌধুরী, জনাব শিফার চৌধুরী, জনাব শরিফ হাসিবুল, জনাব দাউদ বাফাতিয়া, জনাব জাহেদুল মাহমুদ জামি, জনাব ইশতিয়াক শিসতি, জনাব জিল্লুর রহমান নিরু, সাজিয়া হক মিমি, জনাব নিজাম কাজি সহ আরো অনেকেই। উল্লেখ্য, মরেনো ভ‍্যালী স্পোর্টস ক্লাব যাদের অক্লান্ত মেধা ও পরিশ্রমের ফলে আজকে এই জায়গায় এসেছে তাদের মোধ‍্য অন‍্যতম হলেন জনাব আল মাসুক, জনাব পলাশ রহমান, জনাব শামীম আহমেদ, জনাব দেলওয়ার হোসেন, জনাব ফিরোজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *