প্রতি বছরের মতো এবারও পবিত্র মাহে রমযান উপলক্ষ্যে “সাহরি বিতরন” কর্মসুচি পালন করেছে সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকা ইনক। “মানুষ মানুষের জন্য” শ্লোগানে স্থানীয় সময় রবিবার (১৫ মার্চ) রাতে এ কর্মসূচী পালিত হয়।
জানা যায়, সিলেট সদরের রেলওয়ে স্টেশন এলাকায় সুবিধাবঞ্চিত শতাধিক মানুষের মাঝে এই সাহরি বিতরন করা হয়। এতে ছিল রান্নাকরা খাদ্যদ্রব্য, বোতলজাত পানিয়।
এক বিবৃতিতে সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকার সভাপতি আর. সি টিটো এবং সাধারণ সম্পাদক রাজিব খান কর্মসূচি সফল করার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকা ভবিষ্যতেও এধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
