সুব্রত চৌধুরী-
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি ষ্টেটের আটলানটিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে আসন্ন
‘ বৈশাখী মেলা’র প্রস্তুতি সভা ৮,এপ্রিল, বুধবার সন্ধ্যায় বাংলাদেশ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
সভায় বিএএসজের ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক,
সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, বৈশাখী মেলার আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান , সদস্য সচিব বেলাল হোসেন ভূঁইয়া,
তত্ত্বাবধায়ক আবদুর রহিম সহ অন্যান্য নেতৃবৃন্দ ‘বৈশাখী মেলা’র প্রস্তুতি নিয়ে বিশদ আলোচনা করেন।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ বৈশাখী মেলার প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন।
তাঁরা প্রবাসী বাংলাদেশিদেরকে সপরিবারে “বৈশাখী মেলা”য় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
উল্লেখ্য , আগামী ২১ এপ্রিল, মঙ্গলবার বিএএসজের উদ্যোগে “বৈশাখী মেলা’’অনুষ্ঠিত হবে।
ওইদিন বিকেল সাড়ে চারটা থেকে রাত বারোটা পর্যন্ত বাংলাদেশ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হতে যাওয়া ‘বৈশাখী মেলা’র বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে কথামালা, সংগীত, আবৃত্তি, বৈশাখী আড্ডা ও মেলা।
মেলায় বাংলার ঐতিহ্যবাহী চারুকারু, খাবার-দাবার, বুটিক, পোশাক-পরিচ্ছদ ও গয়নাসহ নানারকম দেশীয় পণ্যের সমাহার থাকবে।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন উত্তর আমেরিকার জনপ্রিয় সংগীত শিল্পী শাহ মাহবুব ও স্হানীয় সংগীতশিল্পীবৃন্দ।
