আটলান্টিক সিটিতে বিএএসজের ‘ বৈশাখী মেলা’  ২১ এপ্রিল, মঙ্গলবার

সুব্রত চৌধুরী- 

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে আগামী ২১ এপ্রিল, মঙ্গলবার ‘ বৈশাখী মেলা’ অনুষ্ঠিত হবে।

ওইদিন বিকেল সাড়ে চারটা থেকে রাত বারোটা পর্যন্ত সিটির ২৭০৯

ফেয়ারমাউনট এভিনিউতে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি সেন্টারে 

অনুষ্ঠিত হতে যাওয়া ‘বৈশাখী মেলা’র বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে কথামালা, সংগীত, আবৃত্তি, বৈশাখী আড্ডা ও মেলা।
মেলায় বাংলার ঐতিহ্যবাহী চারুকারু, খাবার-দাবার, বুটিক, পোশাক-পরিচ্ছদ ও গয়নাসহ নানারকম দেশীয় পণ্যের সমাহার থাকবে।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন উত্তর আমেরিকার জনপ্রিয় সংগীত শিল্পী শাহ মাহবুব ও স্হানীয় সংগীতশিল্পীবৃন্দ।

বিএএসজে  সভাপতি জহিরুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, বৈশাখী মেলার আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান , সদস্য সচিব বেলাল হোসেন ভূঁইয়া, সমন্বয়কারী আবু নসর ও তত্ত্বাবধায়ক আবদুর রহিম  ‘বৈশাখী মেলা’র অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদেরকে সপরিবারে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *