যুক্তরাষ্ট্র প্রবাসী, একাত্তরের প্রহরী সংগঠনের সক্রিয় সদস্য, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, সাংবাদিক আসলাম আহমেদ খানের নেত্রকোনা বারহাট্টার বাড়িতে স্থানীয় বিএনপি সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন একাত্তরের প্রহরী যুক্তরাষ্ট্র। গত ২৪শে সেপ্টেম্বর বুধবার স্থানীয় বিএনপি সন্ত্রাসীরা মিছিল করে আসলাম খানের বাসায় আক্রমণ করে এবং ভাংচুর চালায়। স্বস্তির বিষয় হলো এই হামলায় পরিবারের কেউ হতাহত হননি।

সংগঠনের এক বিবৃতিতে বলা হয় বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ ফিরিয়ে আনার লক্ষে সাংবাদিক আসলাম আহমেদ খান প্রবাস থেকে অত্যন্ত জোরালো ভূমিকা পালন করে আসছেন। সোশ্যাল মিডিয়া ও পত্রিকায় তার লেখনী, বক্তৃতা ও ছবির মাধ্যমে বাংলাদেশে ইউনুস ও তার সন্ত্রাস বাহিনী কতৃক ঘুম, খুন ও ধর্ষণের প্রতিবাদ করে আসছিলেন। বাংলাদেশ থেকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হলেও তিনি মাতৃভূমির ভালোবাসার প্রতি অটল থেকে প্রতিবাদী ভূমিকা করে আসছিলেন। মুক্তিযুদ্ধের কথা বলায়, মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের কথা বলায় মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বিএনপির এমন ন্যক্করজনক হামলার তীব্র প্রতিবাদ ও ঘৃণা জানাচ্ছি আমরা। এই দখলদার সরকার ও তার প্রশাসন থেকে বিচার চেয়ে আমাদের লাভ নেই, তবে একদিন এই সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি হতে হবে তাতে কোনো সন্দেহ নেই।
একাত্তরের প্রহরীর সদস্য ও প্রচার সম্পাদক সাংবাদিক আসলাম আহমেদ খান জানান, “আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আমার ভাই বাংলাদেশের জন্য যুদ্ধ করেছেন, তাই একাত্তরের পরাজিত শক্তি বিএনপির হামলায় বাংলাদেশে চলমান অন্যায় অবিচারের বিরুদ্ধে আমার প্রতিবাদ বন্ধ হবে না, বরং আমার কন্ঠস্বর হবে আরো জোরালো। আমার প্রতিবাদ চলবে যতদিন বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ পুনরায় প্রতিষ্ঠিত না হবে।”
একাত্তরের প্রহরীর পক্ষে
বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম – ভারপ্রাপ্ত সভাপতি
স্বীকৃতি বড়ুয়া – সাধারণ সম্পাদক
