রাশিয়ায় অনুষ্ঠিত ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের স্বর্ণপদক জয়

প্রিয় ,

আশা করি ভালো আছেন।

বাংলাদেশের একটি গৌরবময় সাফল্যের সংবাদ আপনাকে জানাতে পেরে আমি আনন্দিত। সম্প্রতি রাশিয়ার সোচি শহরে অনুষ্ঠিত চতুর্থ ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড ২০২৫-এ বাংলাদেশ দল অংশ নিয়ে একটি স্বর্ণ, দুটি রৌপ্য, একটি ব্রোঞ্জ পদক এবং একটি সম্মানসূচক স্বীকৃতি অর্জন করেছে।

সংযুক্ত/নিচে বিস্তারিত সংবাদ বিজ্ঞপ্তিটি দেওয়া হলো আপনার সদয় প্রকাশনার জন্য। আমরা বিশ্বাস করি, এই সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনাকে তুলে ধরবে।

এছাড়া, আগামীকাল রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, বিকেল ৪টায়, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ দল পৌঁছাবে। সেখানে তাঁদের আনুষ্ঠানিক সংবর্ধনা জানানো হবে। এ উপলক্ষে আমরা আপনার গণমাধ্যমকে উপস্থিত থেকে অনুষ্ঠানটি কভার করার জন্য আন্তরিক আহ্বান জানাচ্ছি।

আপনার সদয় সহযোগিতার জন্য আগাম ধন্যবাদ।

শুভেচ্ছা সহ-  

রবিন ফকির

ডিরেক্টর (একাডেমিক) ও কান্ট্রি কো-অর্ডিনেটর

বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন

০১৯১৫৬৫৩৬০৭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *