আটলান্টিক সিটিতে বিএএসজের “পিঠা উৎসব”

সুব্রত চৌধুরী-

যুক্তরাষ্ট্রের নিউজারসি ষ্টেটের আটলান্টিক সিটিতে ১০ ফেব্রুয়ারি, মংগলবার রাতে প্রাণের আমেজে “পিঠা উৎসব”এ মেতে উঠেছিল প্রবাসী বাংলাদেশিরা । বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি
বাংলাদেশ কমিউনিটি সেন্টারে এই পিঠা উৎসবের আয়োজন করে।

নান্দনিক এই পিঠা উৎসবে বাহারি নামের ও ডিজাইনের পিঠার সমাহার ছিল। প্রতিটি পিঠা ছিল আমাদের ঐতিহ্যবাহী বাংগালি সংস্কৃতির ছোট্ট প্রতিনিধিত্ব, যা মানুষকে একে অপরের সাথে সংযুক্ত করেছে।

পিঠা উৎসবের আয়োজন প্রসংগে আয়োজকরা বলেন , “প্রবাসে আমাদের সামাজিক বন্ধন দৃঢ় করা এবং লোকজ ও নান্দনিক সংস্কৃতির বহি:প্রকাশের লক্ষ্যেই এই আয়োজন।বিশেষ করে প্রবাস প্রজন্মের মনোভূমে লোকজ সংস্কৃতি জাগরুক রাখার লক্ষ্যেই আমাদের এই প্রয়াস ।

এই কথার প্রমান মেলে পিঠা উৎসবে প্রবাস প্রজন্মের ব্যাপক অংশগ্রহন ও তাদের উৎসাহ উদদীপনায় ।

পিঠা উৎসবে মাসুম বাউল,জামান রুকু সংগীত পরিবেশন করেন ও সুব্রত চৌধুরী কবিতা আবৃত্তি করেন ।

বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি পিঠার স্বাদ আস্বাদন করতে পিঠা উৎসবে অংশগ্রহন করে।

শাহরিয়ার আহমেদ এর সনচালনায় পিঠা উৎসবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিএএসজের নেতৃবৃন্দ ।

জহিরুল ইসলাম সেন্টু, আবু জাহিদ, সিরাজুল ইসলাম,শাহ মাহমুদ, রওশন উদ্দিন,মোঃ মনিরুজ্জামান, আব্দুল জব্বার,সৈয়দ শহীদ, জাকির হোসেন,বেলাল হোসেন, বেলাল উদ্দিন,আবুল হোসেন, আমিন খান,সিরাজুল হক, রফিকুল ইসলাম,আব্দুর রব, জিয়াউর

রহমান,রফিক উদ্দিন রুমেল,মাজহার আলী দুলাল প্রমুখের সার্বিক সহযোগিতায় পিঠা উৎসব সফল হয় ।

বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুল ও সাধারন সম্পাদক
জাকিরুল ইসলাম খোকা পিঠা উৎসব সফল করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *