আটলান্টিক সিটিতে সুব্রত চৌধুরী প্রবাসীদের ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত 

সংবাদদাতা-

 নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটি নিবাসী লেখক-সাংবাদিক সুব্রত চৌধুরীর বাষট্টিতম জন্মদিন ছিল ১০ ফেব্রয়ারি, মঙ্গলবার।

।তাঁর জন্মদিনে তিনি আটলান্টিক সিটির প্রবাসীদের  ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হয়েছেন।

সুব্রত চৌধুরীর  বাষট্টিতম জন্মদিন উপলক্ষে ওইদিন রাতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি বাংলাদেশ কমিউনিটি সেন্টারে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল কেক কাটা, পুস্পস্তবক প্রদান ও শুভেচ্ছা জ্ঞাপন ।

বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা , শাহরিয়ার আহমেদ, মনিরুজ্জামান মনির,সৈয়দ শহীদ, রফিক আহমেদ প্রমুখ  সুব্রত চৌধুরীকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করেন।

বিএএসজের নেতৃবৃন্দ  জন্মদিনের শুভেচ্ছা স্মারক হিসেবে সুব্রত চৌধুরীর হাতে পুষ্পস্তবক তুলে দেন । পরে সবাইকে সাথে নিয়ে সুব্রত চৌধুরী জন্মদিনের কেক কাটেন।এসময় সুব্রত চৌধুরীর সহধর্মিণী লাকি চৌধুরীও উপস্থিত ছিলেন ।

সুব্রত চৌধুরী জন্মদিনের অনুষ্ঠান আয়োজনের জন্য বিএএসজে 

নেতৃবৃন্দদের আন্তরিক ধন্যবাদ জানান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *