মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল

হ-বাংলা নিউজঃ

পবিত্র রমজান মাস উপলক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটিও বিশ্বের অন্যান্য দেশের মতো ধর্মীয় আবহে মাসটি পালন করছে।

গত ২৮শে ফেব্রুয়ারি মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশন — সংক্ষেপে বাফি — এর উদ্যোগে আয়োজিত হয় এক ইফতার ও দোয়া মাহফিল।

সংগঠনের সভাপতি হাসান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সারওয়ার মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কবিরুল ইসলাম, কবি শামসুদ্দীন মাহমুদ, তানভির হাসান, মামুন মোতালিব, খুরশিদ শাব্বির ও মোহাম্মদ কাজলসহ আরও অনেকে।

মূলধারার রাজনীতিবিদ  ডেমোক্র্যাট নেতা  সিটি কাউন্সিলম্যান ইয়ামিল হার্নান্ডেজ, সিটি কাউন্সিলম্যান জিম ম্যাকনালটি, কাউন্সিলম্যান হামজা খান সহ ভার্জিনিয়ার ডেমোক্র্যাট নেতৃবৃন্দ এবং স্থানীয় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ বাফির সভাপতি হাসান চৌধুরীকে মন্টগোমারি কাউন্টি ডেমোক্র্যাট সেন্ট্রাল কমিটির জন্য আনুষ্ঠানিক সমর্থন জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে সংগঠনের প্রয়াত সদস্য মোহাম্মদ হোসাইন আহমেদ বাবর এবং হোসনে আরা বেগমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে ইফতার ও ডিনারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *