আটলান্টিক সিটিতে গৌর পূর্ণিমা উপলক্ষে ধর্মসভা ও হোলি উৎসব

হ-বাংলা নিউজঃ

      যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে গৌর পূর্ণিমা উদযাপন উপলক্ষে ধর্মসভা ও হোলি উৎসব অনুষ্ঠিত হয়েছে।

               ৩ মার্চ, মংগলবার সন্ধ্যায় সিটির ১৪১১, পেনরোজ এভিনিউর প্রার্থনা হলে অনুষ্ঠিত ধর্মসভার বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল গৌর পূর্ণিমার মর্মকথা শীর্ষক আলোচনা, হরিনাম সংকীর্তন, মালা জপ, সমবেত প্রার্থনা, ভজন, কীর্তন, হোলি খেলা ইত্যাদি।

      আটলান্টিক সিটির কৃষ্ণভক্তদের  উদ্যোগে এই ধর্মসভার আয়োজন করা হয়েছিল। ধর্মসভায় প্রবাসী হিন্দু ধর্মাবলম্বীরা অংশ নেন।

    কৃষ্ণভক্ত সুমন মজুমদার, প্রদীপ দে, মেরি দে, গংগা সাহা, মিনু নন্দী, রানা দাশ, রেশমী বসাক, পিকলু দাশ, বিউটি দাশ, সুনীল দাশ, লাকী চৌধুরী, দোলা, সুখভাক দাশ , সেনটু সরকার, অনু সরকার প্রমুখ ধর্মসভার বিভিন্ন পর্বে অংশ নেন।

     ধর্মসভা শেষে সবাই হোলি উৎসবে অংশ নেন। ধর্মসভায় অংশগ্রহণকারীদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

ধর্মসভার আয়োজকদের পক্ষে পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার ও আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী হিন্দু ধর্মাবলম্বীদের গৌর পূর্ণিমা ও হোলি উৎসবে অংশগ্রহণ করে তা সফল করায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *