হ-বাংলা নিউজঃ নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে গত ২০ নভেম্বর, বৃহস্পতিবার বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি খাদ্য সহায়তা প্রদান করেছে ।
সিটির ফেয়ার মাউন্ট এভিনিউতে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি সেন্টারে ওইদিন সকাল দশটায় ‘আগে আসলে আগে পাবেন’ ভিওিতে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
এসময় বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, ট্রাষটি বোর্ড এর সভাপতি আব্দুর রফিক,গিয়াসউদদীন পাঠান, মনিরুজ্জামান মনির,সৈয়দ শহীদ,রফিকুল ইসলাম, জহিরুল ইসলাম সেন্টু, জাকির হোসেন,মাহমুদ শাহ, মো. আমিন, মো. জব্বার, মিলন রহমান প্রমুখ উপস্থিত ছিলেন ।এছাড়াও আমেরিকান রেডক্রসের প্রতিনিধিরাও এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ২৭ নভেম্বর, বৃহস্পতিবার সমগ্র যুক্তরাষ্ট্রে “থ্যাংকস গিভিং ডে” পালিত হবে। এই দিনটিকে উপলক্ষ করেই এই আয়োজন বলে জানা গেছে।
প্রবাসী বাংলাদেশিরা সহ আটলান্টিক সিটির অন্যান্য কমিউনিটির লোকজনও এই খাদ্য সহায়তা গ্রহন করেছে ।
“থ্যাংকস গিভিং ডে”র প্রাক্কালে এই খাদ্য সহায়তা কমিউনিটিতে বেশ সাড়া ফেলে ছিল।
