হ-বাংলা নিউজঃ খায়রুজ্জামান মামুন লংবীচ কাইট ফেস্টিভ্যাল ২০২৫ এর সাফল্য উদযাপন এবং কর্মকর্তা , স্বেচ্ছাসেবক, শুভাকাঙ্খী ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জ্ঞাপন করার নিমিত্তে গত ৮ই নভেম্বর রোজ শনিবার সিটি অব আর্টেশিয়ার লিটল ঢাকা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়ে গেল এক এপ্রিশিয়েশান ডিনারের।

এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এপ্রিসিয়েশান ডিনারে লস এঞ্জেলসের প্রবাসী বাংলাদেশি কমিউনিটির গন্যমান্য নেতৃবৃন্দ সহ ফেস্টিভ্যালের সাথে সম্পৃক্ত সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে র শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন লংবীচ কাইট ফেস্টিভ্যালের কর্ণধার জনাব সাইদ আবেদ নিপু, ওমর হাসান মামুন, লংবীচ কাইট ফেস্টিভ্যালের চেয়ারম্যান মিখাইল খান, সভাপতি জিয়া ইসলাম, উপদেষ্টা পরিষদের সদস্য মাসুদ রব চৌধুরী, ইশতিয়াক চিশতি, জাহিদুল মাহমুদ জামি, সায়েদুল হক সেন্টু সহ আরো অনেকেই।

মুখরোচক খাবার, সংগীতানুষ্ঠান, অতিথিদের মতবিনিময় সব কিছু মিলিয়ে উক্ত অনুষ্ঠান বেশ উপভোগ্য হয়ে উঠেছিল।

এপ্রিসিয়েশান নাইটে লংবীচ কাইট ফেস্টিভ্যালে বিশেষ অবদান রাখার জন্য কিছু সদস্যকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে আগামী বছরের লংবীচ কাইট ফেস্টিভ্যাল এর আগাম তারিখ (আগস্ট ১৬, রোজ রবিবার, ২০২৬) ঘোষণা করা হয়। এবং সেই সাথে জনাব জিয়া ইসলামকে সভাপতি ও জনাব ওমর হাসান মামুন কে আহ্বায়ক ঘোষণা করা হয়।

পরিশেষে লংবীচ কাইট ফেস্টিভ্যালের অন্যতম প্রতিষ্ঠাতা জনাব সাইদ আবেদ নিপু সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে বলেন যে, আগামী বছরের লংবীচ কাইট ফেস্টিভ্যাল হবে অতীতের যে কোনও সময়ের তুলনায় অনেক বেশি আকর্ষণীয় এবং অংশগ্রহণমূলক। এবং সেই সাথে তিনি কমিউনিটির সকলের সহযোগিতা কামনা করেন।
